ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার

‘জীবনের প্রথম উদ্ভাবন তালাবদ্ধ টেলিফোন হ্যাক করা’

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৯:২১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৯:২১:০৯ অপরাহ্ন
‘জীবনের প্রথম উদ্ভাবন তালাবদ্ধ টেলিফোন হ্যাক করা’ ‘জীবনের প্রথম উদ্ভাবন তালাবদ্ধ টেলিফোন হ্যাক করা’
‘আমাদের সময় জিরোজির যুগও আসেনি। কারও বাড়িতে ল্যান্ডলাইন থাকলেই পাড়ায় তাকে আলাদা সমীহ করা হতো। বিপদে–আপদে সবাই ওই বাড়ির ফোন ব্যবহার করত। তবে ফোনে তালা দিয়ে রাখা হতো, যাতে বেশি ব্যবহার না হয়। তখনই আমাদের মতো টেক–সেভিদের কাজ ছিল তালাবদ্ধ টেলিফোন চালানোর ফাঁকফোকর খুঁজে বের করা। সেটাই ছিল আমার প্রথম উদ্ভাবন।’

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে রবি আজিয়াটা পিএলসির ৫জি সেবা চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এভাবেই নিজের শৈশবের স্মৃতিচারণ করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।

তিনি বলেন, ১৯৮৫ সালের দিকে শহরের রাস্তায় কয়েনবক্স ফোন চালু হয়েছিল। ১৯৮৯ সালে বাংলাদেশ টেলিকম লিমিটেড (বিটিএল) ওয়ানজি চালু করে। সেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়। এরপর টুজি, ২০১২ সালে থ্রিজি আর ২০১৮ সালে ফোরজি চালু হয়। আজকে আমরা ৫জির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি।’

বিটিআরসি চেয়ারম্যান জানান, বর্তমানে দেশে মোট সক্রিয় সংযোগের মধ্যে ৬২ দশমিক ৭ শতাংশ ব্যবহারকারী স্মার্টফোন ব্যবহার করছেন। তবে এখনো প্রায় ৩৮ শতাংশ ফিচার ফোনে সীমাবদ্ধ। এই ডিজিটাল বিভাজন কমাতে হবে। নইলে প্রযুক্তি আসলেও তা সবার জীবনে সমানভাবে কাজে লাগবে না।

তিনি আরও বলেন, সম্প্রতি বিটিআরসি নতুন কোয়ালিটি অব সার্ভিস গাইডলাইন তৈরি করেছে। আগে এটি শুধু মোবাইল অপারেটরের জন্য ছিল, এখন এতে আইএসপি, এনটিএনসহ সব অপারেটরকে যুক্ত করা হয়েছে।

৫জি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে এমদাদ উল বারী বলেন, ‘আমাদের হিসাব অনুযায়ী অন্তত পাঁচ লাখ কিলোমিটার ট্রান্সমিশন নেটওয়ার্ক লাগবে। বর্তমানে যে নেটওয়ার্ক আছে, সেটিকে শেয়ারিংয়ের মাধ্যমে আরও কার্যকরভাবে ব্যবহার করতে হবে। আজ ৫জি এসেছে, কাল ১০জি আসবে। কিন্তু প্রযুক্তির উদ্দেশ্য কেবল গতি বাড়ানো নয়। এর মূল লক্ষ্য মানুষের জীবনের সমস্যা সমাধান করা—শিক্ষা, স্বাস্থ্য বা স্মার্ট ফার্মিংয়ে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আরও উপস্থিত ছিলেন সরকারের আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী, কমিশনার মাহমুদ হাসান ও মহাপরিচালক আমিনুল হক, রবির ভারপ্রাপ্ত সিইও এম. রিয়াজ রশিদ, রবির চিফ কমার্সিয়াল অফিসার শিহাব আহমেদ ও কোম্পানি সচিব শাহেদুল আলমসহ ঊর্ধতন কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট