ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ

রাণীনগরে পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৯:১১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৯:১১:৪৩ অপরাহ্ন
রাণীনগরে পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার রাণীনগরে পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
 নওগাঁর রাণীনগরে পিকনিকের নৌকা থেকে নদীতে পরে নিখোঁজের প্রায় ২০ঘন্টা পর মাম্পি হোসেন (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার  বেলা সাড়ে ১১টা নাগাদ উপজেলার ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেরিবাঁধ এলাকা থেকে এই লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। এর আগে রোববার বেলা আড়াইটা নাগাদ নৌকা থেকে পরে  নিখোঁজ হয় ওই কিশোর । কিশোর মাম্পি নওগাঁর বদলগাছী উপজেলার বসন্তপুর গ্রামের মাজেদুল ইসলামের ছেলে। 

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশন লিডার দোলোয়ার হোসেন নিহত মাম্পির সজনদের বরাদ দিয়ে বলেন,গত শনিবার মাম্পিসহ প্রায় ৪০জনের একটি দল নৌকা যোগে নাটোরের চলন বিল ও পাটুল এলাকায় পিকনিকে যায়। এর পর রোববার দুপুরে পিকনিক শেষে আবারো নৌকা যোগে বাড়ী ফিরছিল। এসময় বেলা আড়াইটা নাগাদ রাণীনগরের ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেরিবাঁধ এলাকায় পৌছলে নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন মাম্পি। পরে তাকে খোঁজা খুজি করে সন্ধান মিলাতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। এর পর রাজশাহী ডুবুরি দলের সহায়তা নিয়ে রোববার সন্ধা ৭টা পর্যন্ত নদীতে খোঁজেও মাম্পির সন্ধা মেলাতে পারেনি। পরে সোমবার সকালে আবারও সন্ধানে নেমে বেলা সাড়ে ১১টা নাগাদ মরদেহ উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু

নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু