ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার পাইলট এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ১৬ মে নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার বরিশাল জজ কোর্টের আইনজীবীকে ব্ল্যাকমেইলের অভিযোগে এক নারী গ্রেফতার রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে খ্রিস্টানপাড়ায় সংবর্ধনা রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ বড়মাঠে মিলল এসএসসির ৫০ খাতা, ঠাকুরগাঁওজুড়ে তোলপাড় আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে রাজশাহীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক, চুরি-ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমে, ভূমিমন্ত্রী ব্র্যাককে রাজশাহী সিল্ক বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার কুকুরের কামড়ে হাসপাতালে ৩ গ্রামের মানুষ প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী কলকাতায় রাস্তায় জুমার নামাজ পড়া ঘিরে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ওমরপুর পূজা মন্দিরে কীর্তন অনুষ্ঠানের সমাপনী, উন্নয়নের আশ্বাস রাসিক প্রশাসকের হারিয়ে যাওয়া রাজশাহী সিল্ককে আবার বিশ্বব্যাপী নিয়ে যাওয়ার অনুরোধ ব্র্যাকের কাছে: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা বৃদ্ধি, ডোপ টেস্ট চলছে জোরেশোরে

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৮:৪২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৮:৪২:৪৬ অপরাহ্ন
রাকসু নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা বৃদ্ধি, ডোপ টেস্ট চলছে জোরেশোরে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা বৃদ্ধি, ডোপ টেস্ট চলছে জোরেশোরে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও দাখিলের সময়সীমা আরও দুই দিন বৃদ্ধি করা হয়েছে। রাকসু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখন মনোনয়নপত্র বিতরণ আজ রবিবার ও আগামীকাল সোমবার পর্যন্ত চলবে। একই সাথে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩ ও ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

গতকাল, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে রাকসু নির্বাচনে প্রতিদ্বন্দিতার জন্য মোট ৩১৮টি ফরম সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। এর মধ্যে পদের নাম উল্লেখ করে ফরম তুলেছেন ১৫৫ জন এবং নামবিহীন পদপ্রার্থী আছেন ১৬৩ জন। রাকসু দপ্তর সূত্রে জানা যায়, রাকসুতে ভিপি-জিএস সহ মোট ২৫টি পদ রয়েছে। এছাড়া সিনেটে শতাধিক পদ থাকলেও মাত্র ৫ জন ছাত্র প্রতিনিধি নেওয়া হবে।

গত ৩১ আগস্ট পর্যন্ত সিনেট ও রাকসু মিলিয়ে মোট ৩৮৭টি মনোনয়ন ফরম বিতরণ হয়েছে। এর মধ্যে রাকসুতে ৩১৮টি এবং সিনেটে ৬৯টি ফরম তোলা হয়েছে। তবে হল সংসদ নির্বাচনের মোট প্রার্থীর সংখ্যা এখনও জানাতে পারেনি নির্বাচন কমিশন। এই নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, সচেতন শিক্ষার্থী পরিষদ, গণ ছাত্র জোট, আধিপত্যবাদ বিরোধী ঐক্য, অপরাজেয় ৭১ সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এদিকে, রাকসুতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ডোপ টেস্টের শেষ দিন আজ সোমবার। ৩১ আগস্ট পর্যন্ত মোট ৫৭০ জন পদপ্রার্থী ডোপ টেস্ট সম্পন্ন করেছেন। এদিন দুপুর ১টা পর্যন্ত আরও প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী তাদের ডোপ টেস্ট শেষ করেছেন।

রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা ড. মো. সেতাউর রহমান বলেন, রাকসু নির্বাচন নির্ধারিত সময়েই হবে। প্রায় ৮০ শতাংশ ডোপ টেস্ট সম্পন্ন হয়েছে এবং আশা করা হচ্ছে বাকিরাও তাদের টেস্টের কাজ সম্পন্ন করবেন। তিনি আরও জানান, যদি কেউ ডোপ টেস্টে পজিটিভ হন, তাহলে রাকসু বিধি অনুসারে তার মনোনয়ন বাতিল হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার

নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার