ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রুয়েটে আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৮:২৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৮:২৯:১৮ অপরাহ্ন
রুয়েটে আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত রুয়েটে আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস পালন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

সোমবার সকাল থেকে শুরু হওয়া এই উৎসবে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাস পরিণত হয় এক মিলনমেলায়।

এদিন সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও রুয়েটের পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে রুয়েটের শহীদ শিক্ষার্থীদের কবর জিয়ারত করা হয় এবং দেশ ও জাতির অব্যাহত সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে এক আনন্দ র‌্যালি বের করা হয়। 'বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫' স্লোগানে মুখরিত র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে প্রশাসনিক ভবনে আয়োজিত হয় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর মোহাম্মদ তানজিমউদ্দিন খান। অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও রেজিস্ট্রারবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা রুয়েটের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে অগ্রগতির প্রশংসা করেন এবং ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। তারা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে দেশের উন্নয়ন কাজে লাগানোর আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে রুয়েট অডিটোরিয়ামে শিক্ষার্থীদের উদ্ভাবনী পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা তাদের বিভিন্ন

গবেষণা ও উদ্ভাবনী ধারণা পোস্টারের মাধ্যমে তুলে ধরে, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

সার্বিক দিক থেকে রুয়েটের বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫ এক সফল ও আনন্দঘন আয়োজনে পরিণত হয়, যা রুয়েট পরিবারের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা ও একতা সঞ্চার করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার