ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠকে কী কথা হলো

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৭:০৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৭:০৩:৫৭ অপরাহ্ন
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠকে কী কথা হলো প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠকে কী কথা হলো
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান সেনাপ্রধান।

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব বিষয় জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে আগামী মাসগুলোতে একটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত কমান্ড কাঠামো এবং সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়সহ এই ভূমিকাকে আরো সুসংহত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ভোটার উপস্থিতি, নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণ, সুরক্ষা ও নিরাপত্তার প্রতি বিশ্বের আস্থা এবং গণতন্ত্র ও আইনের শাসন উদযাপনের পরিবেশের প্রেক্ষাপটে আমি জাতির কাছে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছি।’

জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এ সময় চারদিকে ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। সরকারের সব উদ্যোগ ও কর্মসূচিতে সফল করতে সমগ্র সেনাবাহিনী বদ্ধপরিকর বলে তিনি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক