ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে উৎসব ও কর্মসূচির সমারোহ!

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৬:৪৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৬:৪৯:০০ অপরাহ্ন
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে উৎসব ও কর্মসূচির সমারোহ! বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে উৎসব ও কর্মসূচির সমারোহ!

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দিবসটি উপলক্ষে রাজশাহীতে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি।

নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। দলীয় ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে নগরীসহ ৯ টি উপজেলার গুরুত্বপূর্ণ মোড় ও অলিগলি। 

দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৭টায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

একই দিন বিকেল সাড়ে ৩টায় বাটার মোড় থেকে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হবে। র‌্যালি ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

এতে অংশ নেবেন বিএনপি সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা। এছাড়াও দলীয় কার্যালয়ে রাতে আলোকসজ্জিতকরণ ও দিনব্যাপী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ভাষণ প্রচার করা হবে।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে রাজশাহীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হবে।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ্যাড: সৈয়দ শাহীন শওকত জানান, প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী হবে স্মরণকালের। যেখানে প্রায় লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি