ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৬:৪২:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৬:৪২:১৬ অপরাহ্ন
দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সিএনজি ও স্টিয়ারিং ভুটভুটির সংঘর্ষে আফজাল হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের কিশোরপুর বাজারের পূর্ব পাশে পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফজাল রাজশাহীর পুঠিয়া উপজেলার সরগাছী গ্রামের ইয়াচিন আলী মণ্ডলের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহেরপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের ডান পাশে বসা যাত্রী আফজাল গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুততম সময়ে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় নিহতের চাচাতো ভাই মামুনসহ (১৮) সাগর (২৫), সবুজ (১৯) ও সাদিকুল (২৩) আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর সিএনজি ও ভুটভুটি দু’টি উলটে রাস্তার দু’পাশে পড়ে থাকে। তবে উভয় গাড়ির চালক দুর্ঘটনার পরপর পালিয়ে যান। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, উপজেলার কিশোরপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন । এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে বলে জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক