ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

পাকিস্তানে সরকারি হেলিকপ্টার দুর্ঘটনায় ৫জনের মৃত্যু

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৩:৪৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৩:৪৬:০৯ অপরাহ্ন
পাকিস্তানে সরকারি হেলিকপ্টার দুর্ঘটনায় ৫জনের মৃত্যু ছবি: সংগৃহীত
পাকিস্তানের গিলগিত-বালতিস্তান অঞ্চলের দিয়ামার জেলার চিলাস শহরের কাছে স্থানীয় সরকারের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন ক্রু সদস্য নিহত হয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির গণমাধ্যম ডন এ তথ্য নিশ্চিত করেছে।

চিলাসের থর এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। স্থানীয় সরকারের মুখপাত্র ফাইজুল্লাহ ফারাক এক বিবৃতিতে বলেন, 'আমাদের একটি হেলিকপ্টার থর অঞ্চলে বিধ্বস্ত হয়েছে।'

হেলিকপ্টারটিতে দুইজন পাইলট এবং তিনজন কারিগরি কর্মী ছিলেন বলে জানা গেছে। দিয়ামার জেলার পুলিশ সুপার আবদুল হামিদ বলেন, 'হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।' তিনি ডনকে নিশ্চিত করেন যে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি পাকিস্তান সেনাবাহিনীর।

এসএসপি হামিদ আরও জানান, হেলিকপ্টারটি একটি নতুন ও প্রস্তাবিত হেলিপ্যাডে অবতরণের পরীক্ষামূলক উড্ডয়ন চালাচ্ছিল। দুর্ঘটনার পর পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন।

যদিও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, তবে স্থানীয় সরকারের মুখপাত্রের ধারণা, কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। এদিকে, ঘটনাটি তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান