ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা রাজশাহীর সীমান্তে ব্রণ কফ সিরাপ মাদক কারবারী গ্রেফতার ১ রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত মহানগরীজুড়ে মাদক কারবারি গ্রেফতার-৪ গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

সুস্থ হয়েও পাবনা মানসিক হাসপাতালে ৩০ রোগী, বাসায় নিতে স্বজনদের অনাগ্রহ

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৩:৩৬:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৩:৩৬:১৯ অপরাহ্ন
সুস্থ হয়েও পাবনা মানসিক হাসপাতালে ৩০ রোগী,  বাসায় নিতে স্বজনদের অনাগ্রহ ছবি: সংগৃহীত
দীর্ঘ চিকিৎসায় সুস্থ হয়ে ওঠা অন্তত ৩০ রোগীকে স্বজনদের কাছে ফেরত দিতে পারছে না পাবনা মানসিক হাসপাতাল কর্তৃপক্ষ। এ জন্য মারা যাওয়া অনেকের দাফন-কাফন হচ্ছে হাসপাতালেই।

কর্তৃপক্ষ বলছে, ভর্তির সময় ভুল ঠিকানা দেওয়া আর স্বজনদের অনাগ্রহের কারণে এই পরিস্থিতি। তাই ঠিকানার সত্যতা যাচাই ছাড়া এখন কাউকে আর ভর্তি করা হচ্ছে না পাবনার মানসিক হাসপাতালে।

৫৬ বছর বয়সী সাইদ হোসেনকে পারিবারের সদস্যরা ৩৬ বছর আগে দিয়ে যান পাবনার মানসিক হাসপাতালে। একইভাবে শাহানা আক্তার ও নাজমা নিলুফার এই হাসপাতালে ভর্তি হন ২৬ বছর আগে, ১৯৯৯ সালে। 

দীর্ঘসময়ের চিকিৎসায় এদের শারীরিক ও মানসিক অবস্থা এখন স্থিতিশীল হলেও ঠিকানা ভুল থাকায় বাড়িতে ফিরতে পারছেন না তারা। এই ধরনের অন্তত ৩০ রোগী নিয়ে বেকায়দায় হাসপাতাল কর্তৃপক্ষ।

পাবনা মানসিক হাসপাতালের স্টাফ নার্স মোছা. মল্লিকা খাতুন বলেন, অনেক রোগী যেতে পারছেন না। এদের কোনো ঠিকানা নেই, এ কারণে এখানেই আছে। যাদের ঠিকানা থাকে, তারা তো বাড়িতে চলে যায়।

অবশ্য কয়েকজন রোগী বলছেন, তারা পরিস্থিতির শিকার হয়ে হাসপাতালে এসেছেন, এখন সুস্থ হওয়ার পরও ফেরত নিতে রাজি নয় পরিবার।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শারীরিক ও মানসিকভাবে স্থিতিশীলদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টায় আছেন তারা।

পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা. শাফকাত ওয়াহিদ বলেন, বেশিরভাগ ক্ষেত্রে যারা ভর্তি করেছেন, তারা হয়তো মারা গিয়েছেন, কেউ কেউ হয়তো বাসা ছেড়ে অন্য কোথাও চলে গেছেন। এ কারণে তাদের বাড়ি পাঠানো যাচ্ছে না।

হাসপাতালের তথ্য বলছে, মানসিক সুস্থতার পরও গত ১০ বছরে মারা যাওয়া অন্তত ৬ জনের দাফন-কাফন হাসপাতাল কর্তৃপক্ষকে সারতে হয়েছে মরদেহ স্বজনরা ফেরত না নেওয়ার কারণে। ১৯৫৮ সাল থেকে চালু হওয়া দেশের বিশেষায়িত এই হাসপাতালে শয্যাসংখ্যার সমান অর্থাৎ ৫ শ'র মত রোগী ভর্তিও থাকছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক