ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চালক-কন্ডাক্টর গ্রেপ্তার এবার বলিউড অভিনেত্রী তাপসীর খোলামেলা ভিডিও ফাঁস আমার শরীর, আমার পোশাক সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই: প্রিয়ন্তী উর্বী অভিনয় ছেড়ে হেদায়েতের পথে পপি, সমালোচনায় জয় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ কিশোরীর সঙ্গে ১৬ মাস ধরে ‘সংসার-সংসার’ খেলেন ভ্যানচালক, অতঃপর... ঋণের টাকা ফেরত চেয়ে নিজের স্পর্শকাতর অঙ্গ হারালেন স্বপন সিংড়ায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত আত্রাইয়ে 'নজরুল বর্ষ' উদযাপনে শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান রাণীশংকৈলে ১০২ বস্তা সরকারি চাল জব্দ আটক- ২ জন নিয়ামতপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন রাণীগরে সাজাপ্রাপ্ত আসামীসহ ৮জন গ্রেফতার তানোরে স'মিল মালিকের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য ও সম্ভাবনায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন সূর্যপুরী আমগাছ ও সমতলের চা বাগান নজরুল বর্ষ উপলক্ষে মোহনপুরে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বাবাকে মারধর করে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক ফসলের মাঠে নারীর মরদেহ, পেটে ধারালো অস্ত্রের আঘাত ​​নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক

৭ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৩:২৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৩:২৮:২৫ অপরাহ্ন
৭ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর ছবি: সংগৃহীত
দেশের ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরে স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।  

নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করতে হবে। প্রকাশিত গেজেটের সফটকপি নির্ধারিত ই-মেইলে ও হার্ডকপি মাউশি মহাপরিচালক বরাবর তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, রাজস্ব খাতভুক্ত বৃত্তির সংখ্যা ও টাকার পরিমাণ পুনঃনির্ধারণ করা হয়েছে। স্নাতক (সম্মান) পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি কোটা বণ্টন করা হয়েছে।

এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৫টি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৬টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৮টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬টি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২টি, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১২টি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৩টিসহ মোট ১৩২টি মেধাবৃত্তি দেওয়া হবে।

নির্দেশনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৮৭৫টি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৯৮৪টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫৬২টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৮১টি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৪১টি, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৪১টি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৪১টি মোট চার হাজার ১২৫টি সাধারণ বৃত্তি দেওয়া হবে।

এমআইএস সফটওয়ারে তথ্য এন্ট্রির ক্ষেত্রে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়মিত অধ্যয়নরত রয়েছে নিশ্চিত হতে হবে। বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে ব্যাংক হিসাব খুলতে হবে। শিক্ষার্থীর একক বা যৌথ নামের একাউন্ট নম্বর ব্যতীত পিতা-মাতা, অন্য কারও ব্যাংক হিসাব প্রদান করা যাবে না। শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম অভিন্ন হতে হবে।

বৃত্তির তালিকা প্রস্তুতের ক্ষেত্রে যেসব শর্ত-
১. মেধার ভিত্তিতে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রস্তুত করতে হবে। 
২. বৃত্তির তালিকা প্রস্তুতের ক্ষেত্রে শিক্ষার্থী অনুপাতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রী হিসেবে বণ্টিত হবে। তবে, যোগ্য ছাত্রী না পাওয়া গেলে যোগ্য ছাত্রকে সম্পূরক বৃত্তি দেওয়া যাবে।
৩. বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী উচ্চতর শ্রেণিতে অধ্যয়নের জন্য ভর্তি হলেই কেবল বৃত্তি পাবেন। 
৪. বৃত্তির নীতিমালা অনুসরণ করে উল্লিখিত বণ্টন অনুযায়ী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ ও প্রকাশিত গেজেটের সফট কপি ই-মেইলে ([email protected]) ও হার্ডকপি পাঠাতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক