ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের মোহাম্মদপুর বাজারে নতুন বিসিআইসি সার ডিলার নিয়োগ রাজশাহীতে ৪র্থ মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার

অ্যান্টিবায়োটিকের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে বাঁচবেন যে ভাবে

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৩:১৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৩:১৯:৫৮ অপরাহ্ন
অ্যান্টিবায়োটিকের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে বাঁচবেন যে ভাবে ছবি: সংগৃহীত
জ্বর, সর্দি-কাশি সারাতে অ্যান্টিবায়োটিক খেতেই হচ্ছে। এতে জ্বর কমছে ঠিকই, কিন্তু অন্য সমস্যা দেখা দিচ্ছে। অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হওয়ার পরেই শুরু হচ্ছে বদহজম, পেটের গোলমাল। কারও ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যও ভোগাচ্ছে। পেট ফাঁপা, পেট ভার, খাবার দেখলেই বমি ভাব রয়েছেই। এই সবই অ্যান্টিবায়োটিকের পার্শ্বপ্রতিক্রিয়া, যা চলছে অন্তত সপ্তাহখানেক। দীর্ঘ সময় ধরে অ্যান্টিবায়োটিক খেয়ে এমন সমস্যায় ভুগছেন যাঁরা, তাঁদের জন্য সহজ সমাধান রইল।

অ্যান্টিবায়োটিক তো বটেই, যে কোনও ওষুধই দীর্ঘ সময় ধরে খেলে তার পার্শ্বপ্রতিক্রিয়া হবেই। যেমন, ঋতুস্রাব বন্ধ রাখার ওষুধ খেলে গায়ে, হাত-পায়ে ব্যথা, পেট ফুলে যাওয়া, বমি ভাবের মতো লক্ষণ দেখা দেয়। আবার ব্যথানাশক ওষুধ বেশি খেলে প্রচণ্ড দুর্বলতা, ক্লান্তি ভাব, মাথা ঘোরার মতো সমস্যা দেখা দেয়। চিকিৎসক রণবীর ভৌমিক জানাচ্ছেন, যে কোনও ওষুধই একটানা খেয়ে গেলে সেগুলি রোগ সারায় ঠিকই, তবে অন্ত্রের উপকারী ব্যাক্টেরিয়াগুলির ক্ষতি করে। সেই ব্যাক্টেরিয়াগুলিও নষ্ট হতে থাকে। ফলে বিপাকক্রিয়ায় বড়সড় প্রভাব পড়ে। হজমের গোলমাল বাধে, কোষ্ঠকাঠিন্য হতে পারে অথবা পেটখারাপের লক্ষণ দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে হরমোনের তারতম্যও হয়। তাই অ্য়ান্টিবায়োটিক খান বা যে কোনও ওষুধ, একটানা খেতে হলে পথ্যের ব্যাপারটাও খেয়াল রাখা জরুরি। এমন খাবার খেতে হবে যাতে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া তেমন ভাবে না হতে পারে।

প্রোবায়োটিক: প্রোবায়োটিকযুক্ত খাবার বেশি খেতে হবে। প্রোবায়োটিক হল উপকারী ব্যাক্টেরিয়া, যা অন্ত্রের ব্যাক্টেরিয়ার সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে। প্রোবায়োটিকের মধ্যে খেতে হবে দই। তবে ঘরে পাতা টক দই হলে বেশি ভাল হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন