ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ

পরকীয়ার জেরে ডাব ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০১:১৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০১:১৩:৩১ অপরাহ্ন
পরকীয়ার জেরে ডাব ব্যবসায়ীকে হত্যার অভিযোগ পরকীয়ার জেরে ডাব ব্যবসায়ীকে হত্যার অভিযোগ
খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে পরকীয়ার জের ধরে এক ডাব ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২২ মে) মধ্যরাতে এ ঘটনাটি ঘটে।

নিহতের নাম আবদার শেখ (৫০)। তিনি ওই গ্রামের মনসুর শেখের ছেলে।
 
পুলিশ ও এলাকাবাসী জানান, আবদার দীর্ঘদিন ধরে ওই গ্রামের মনিরুল ইসলামের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে মনিরুলের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকাবস্থায় মনিরুল ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। পরে তার মৃত্যু নিশ্চিত হয়ে বস্তায় বেঁধে বাড়ির পেছনে লাশ ফেলেন। এ সময় তিনি তার স্ত্রী তানজিলাকেও কুপিয়ে জখম করেন।

তবে তানজিলা এ সময় দৌড়ে পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় নেন। এ সময় তার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে মনিরুল পালিয়ে যান।
রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে মনিরুল অসুস্থ ছিলেন। এ সুযোগে তানজিলা বেগম ও আবদার শেখ অপকর্মে জড়িয়ে পড়েন।

গতকাল রাতে মনিরুল হাতে-নাতে তাদের ধরে আবদারকে কুপিয়ে হত্যার পর লাশ গুম করার চেষ্টা করেন। কিন্তু এলাকাবাসী এগিয়ে এলে তিনি পালিয়ে যান।
 
নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক