ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে মুছে যায়নি বিএনপি: এমপি আনু রাণীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজশাহীতে বিজিবির অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় নকল সাপ্লিমেন্ট কারখানার সন্ধান, দুই ট্রাক পণ্য ধ্বংস বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩ দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ধর্ষণ ও যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী সুহানার লিপ-সিঙ্কে মুগ্ধ শাহরুখ, নিজেই মানলেন নিজের দুর্বলতা তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জঙ্গলে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫ রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পরকীয়ার জেরে ডাব ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০১:১৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০১:১৩:৩১ অপরাহ্ন
পরকীয়ার জেরে ডাব ব্যবসায়ীকে হত্যার অভিযোগ পরকীয়ার জেরে ডাব ব্যবসায়ীকে হত্যার অভিযোগ
খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে পরকীয়ার জের ধরে এক ডাব ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২২ মে) মধ্যরাতে এ ঘটনাটি ঘটে।

নিহতের নাম আবদার শেখ (৫০)। তিনি ওই গ্রামের মনসুর শেখের ছেলে।
 
পুলিশ ও এলাকাবাসী জানান, আবদার দীর্ঘদিন ধরে ওই গ্রামের মনিরুল ইসলামের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে মনিরুলের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকাবস্থায় মনিরুল ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। পরে তার মৃত্যু নিশ্চিত হয়ে বস্তায় বেঁধে বাড়ির পেছনে লাশ ফেলেন। এ সময় তিনি তার স্ত্রী তানজিলাকেও কুপিয়ে জখম করেন।

তবে তানজিলা এ সময় দৌড়ে পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় নেন। এ সময় তার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে মনিরুল পালিয়ে যান।
রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে মনিরুল অসুস্থ ছিলেন। এ সুযোগে তানজিলা বেগম ও আবদার শেখ অপকর্মে জড়িয়ে পড়েন।

গতকাল রাতে মনিরুল হাতে-নাতে তাদের ধরে আবদারকে কুপিয়ে হত্যার পর লাশ গুম করার চেষ্টা করেন। কিন্তু এলাকাবাসী এগিয়ে এলে তিনি পালিয়ে যান।
 
নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়