ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

তানোরে সার ডিলারের লাইসেন্স বাতিল চেয়ে ডিসির কাছে অভিযোগ

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৩:০৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৩:০৯:১১ অপরাহ্ন
তানোরে সার ডিলারের লাইসেন্স বাতিল চেয়ে ডিসির কাছে অভিযোগ ফাইল ফটো
রাজশাহীর তানোরের চাঁন্দুড়িয়া ইউনিয়নের(ইউপি)বিসিআইসি'র সার ডিলারের লাইসেন্স বাতিল ও নতুন ডিলার নিয়োগের দাবিতে এলাকার কৃষকেরা সচিব কৃষি মন্ত্রণালয় এবং জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ করেছেন।স্থানীয়রা জানান, সার পাচারকারি অবৈধ এবং দুর্নীতিবাজ ব্যবসায়ী মেসার্স জামান টেড্রার্সের  ডিলারসীপ বাতিলের জন্য বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন সম্রাট খাঁন নামের এক কৃষক।

অভিযোগ থেকে জানা যায়, তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) চাঁন্দুড়িয়া বাজারে বিসিআইসি সার ডিলার মেসার্স জামান টেড্রার্সের স্বত্ত্বাধিকারী আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান ফটিক। তিনি ডিলারসীপ পাওয়ার পর থেকেই অবৈধভাবে সরকারি দামের চাইতে বেশি দামে সার বিক্রি করে আসছেন।বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি সকল নিয়মনীতি লঙ্ঘন, সার পাচার ও কৃষকদের জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এখানো পর্যাপ্ত পরিমাণে সরকারী বরাদ্দকৃত সার কৃষককে না দিয়ে বেশি দামে বিভিন্ন উপজেলায় পাচার করে আসছে।

এদিকে গত ২৮ আগস্ট চাঁন্দুড়িয়া বাজারের নুরুজ্জামান ফটিকের মেসার্স জামান ট্রেডার্স’র দোকান থেকে ৪০ বস্তা টিএসপি সার চোরা পথে পাচারের সময় স্থানীয় জনতা আটক করেন। সারগুলো মোহনপুর উপজেলার  কেশরহাট বাজারের সার ব্যবসায়ী শফিকুলের ঘরে পাচার করা হচ্ছিল।এমতাবস্থায় প্রায় দুই শতাধিক কৃষক নুরুজ্জামান ফটিকের পুত্র নিসানকে হাতেনাতে ধরে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা(চাঁন্দুড়িয়া ইউপি প্রশাসক) মোহাম্মদ হোসেন খাঁনের  জিম্মায় ইউপি ভবনে এসব সার জব্দ করে রাখা আছে। 

অভিযোগকারী কৃষক সম্রাট খাঁন বলেন, ‘ডিলার রাজনৈতিক প্রভাব খাটিয়ে কৃষকদের বঞ্চিত করে সার পাচার করে আসছিলেন। প্রতিবাদ করলেই তিনি অকথ্য ভাষায় গালাগাল করতেন। আমরা বারবার অভিযোগ করেও কোনো ব্যবস্থা পাইনি।’ আরেক কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘সরকারি দামে সার পাওয়ার কথা, কিন্তু আমরা বেশি দামে কিনতে বাধ্য হয়েছি। কেউ না দিলে সার পেতামই না।’

স্থানীয় সূত্র জানায়, এর আগেও ওই ডিলারের বিরুদ্ধে সার পাচারের অভিযোগ ওঠে। তবে তিনি রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ ঠেকিয়ে দেন। 

কৃষকেরা অভিযোগ করেন, তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও স্থানীয় বিএনপির কতিপয় নেতার ঘনিষ্ঠ হওয়ায় দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম করে যাচ্ছেন।

তানোর উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃত সার এখন প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে।’ কৃষকেরা জানান, এবারের মৌসুমে সার সংকট দেখা দিয়েছে। এমন সময়ে ডিলারের এ ধরনের অনিয়মের কারণে কৃষকেরা বিপাকে পড়েছেন। তাঁরা দ্রুত ডিলারের লাইসেন্স বাতিল ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।এবিষয়ে জানতে চাইলে মেসার্স জামান টেড্রার্সের স্বত্বাধিকারী নুরুজ্জামান ফটিকের পুত্র নিশান বলেন,সার পাচারের অভিযোগে তার ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি বলেন,তার বিরুদ্ধে করো অভিযোগ করার কথা না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪