ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ চীন সফরে ট্রাম্প, একই টেবিলে বসতে পারেন পুতিন-শি-ট্রাম্প ওটিটি সিরিজে প্রথমবার টাবু, টানেল মেন-এ দেখা যাবে অভিনেত্রীকে এডিপি পর্যালোচনা সভায় আরডিএ চেয়ারম্যান সুইট তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীর পদ্মাপাড়সহ বিভিন্ন স্থানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ রাবি প্রশাসনের সঙ্গে রুহুল কবির রিজভীর মতবিনিময় রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা বাইরে সুস্থ, ভিতরে কি বাসা বাঁধছে মারণরোগ? কোন ৫ ক্যানসার কোনও লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে? ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে শুধু বদলাতে হবে কৌশল রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট ‘কথা বলার শিষ্টাচার জানেন না, আপত্তিকর আচরণ’, নওয়াজউদ্দীনকে কটাক্ষ করলেন দীয়া! তৃতীয় সন্তানের জন্ম দিলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের পথে ঘুরলেন অভিনেত্রী? বন্ডের নাম বেরোতেই প্রশ্ন, নায়িকা কে! আমরা বানালাম এত বছরে দেখা সেরা ৭ ‘বন্ড গার্ল’-এর নামের তালিকা আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’ নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ৩

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৩:০৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৩:০৫:৪৫ অপরাহ্ন
সিরাজগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ৩ সিরাজগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ৩
সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকা হতে ১,৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (৩১ আগস্ট) সলঙ্গা থানাধীন ধোপাকান্দি সাকিন ঢাকা-নাটোরগামী মহাসড়কের দক্ষিন পার্শ্বে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: পাবনা জেলার পাবনা সদর থানাধীন রাধানগর গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে মোঃ আমিনুল ইসলাম রনি(৪৫), একই জেলার সুজানগর থানাধীন ভবানিপুর গ্রামের মৃত সেকেন্দার আলী মন্ডলের ছেলে মোঃ আব্দুল মজিদ মন্ডল(৪৮) ও পাবনা সদর থানাধীন দোহারপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলাম ওরফে রইসের ছেলে মোঃ রাশেদ রানা (৪২)। 

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১২।

র‌্যাব-১২ জানান, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি সাকিনের ঢাকা-নাটোরগামী মহাসড়কের দক্ষিন পার্শ্বে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে ” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১,৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের সাথে থাকা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং নগদ ২০,২২০/- টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গাথানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়

তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়