ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১২:০৬:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১২:০৬:০৭ পূর্বাহ্ন
রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত
নওগাঁর রাণীনগরে পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে রবিবার সকাল ১০টা থেকে অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেনের অপসারণ ও বিচারের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করে।একপর্যায়ে ওই শিক্ষকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদেরকে প্রায় ৪ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি সামাল দিতে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের ন্যায় বিচারের আশ্বাস দিলে তারা বিক্ষোভ বন্ধ করে আলোচনার টেবিলে বসেন। 

জানা গেছে, উপজেলার পারইল ইউনিয়নের প্রাচীনতম বিদ্যাপিট পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে কৃষি বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন গত বুধবার বিকেলে বিদ্যালয়ের পার্শ্বে একটি বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় ৮ম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানী করেছে এমন গুঞ্জন উঠে। এর জের ধরে রবিবার বিদ্যালয় খোলার পর থেকে শিক্ষার্থদের মাঝে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছাত্র-ছাত্রীরা জোট বদ্ধ হয়ে ওই শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে ক্লাস বর্জন করে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শনসহ শিক্ষকদের একটি ঘরে প্রায় ৪ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বাবলু চন্দ্র পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে এই ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেনকে সাময়ীক বরখাস্তের ঘোষনা দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম। এক পর্যায় দুপুর আড়াই টায় এই বিদ্যালয়ে জেলা শিক্ষা অফিসার শাহাদত হোসেনও আসেন। পরবর্তী করণীয় নিয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটি প্রশাসনিক কর্মকর্তা শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রী প্রতিনিধিদের নিয়ে বৈঠকে একই সিদ্ধান্ত গৃহীত হয়। 

বিদ্যালয়ের বেশ কয়েক জন ছাত্রী মাধ্যমিক শিক্ষা অফিসারের সামনে তাদের শ্রেণী কক্ষে প্রকাশ্যে শিক্ষক আনোয়ার হোসেনের নৈতিকতা নিয়ে ছাত্রীদের শ্লীলতাহানী করেছে এই বিষয়ে খোলা-মেলা কথা বলে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেন বলেন, শ্লীলতাহানীর ঘটনা সত্য নয়। একটি মহল আমার সুনাম ক্ষন্ন করার লক্ষ্যে এমন অপপ্রচার করছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম বলেন, এই ঘটনার ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে সাময়ীক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম বলেন, এই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষকজদের অবরুদ্ধ করে রেখেছে এমন খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। নিজে শিক্ষার্থীদের সাথে কথা বলে ঘটনার সত্যতা এবং লিখিত অভিযোগ পাওয়ায় অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেনকে সাময়ীক বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। লিখিত অভিযোগগুলো প্রয়োজনীয় তদন্ত স্বাপেক্ষে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩