ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সারের সংকট ও কালোবাজারি: বিপাকে কৃষকরা কারিগরি শিক্ষাই আর্থ-সামাজিক উন্নয়নের একমাত্র পথ: শিক্ষামন্ত্রী বন্ধ হয়ে যাওয়া শিল্পগুলো পুনরুজ্জীবিত করাই সরকারের মূল লক্ষ্য, রাজশাহীতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বর্ষবরণে রাবি: শোভাযাত্রায় যুদ্ধ-জ্বালানিসংকটের প্রতিচ্ছবি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান শ্রমিক কুষ্টিয়ার ছত্রগাছা বিদ্যালয়ের পিয়ন ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণ বিয়ের প্রলোভনে তরুণীকে শালা-দুলাভাইয়ের ধর্ষণ সিংড়ায় জলাবদ্ধতা নিরসনে ভূ-গর্ভস্থ পানির পাইপ লাইন নির্মাণ কাজের শুভ উদ্বোধন আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাণীনগরে পুকুর খননকালে মিলল মরিচাধরা থ্রি-নট-থ্রি বন্দুকের অংশ উদ্ধার চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে: র‍্যাব রাণীনগরে করজগ্রাম খাঁনপুকুর বাজারে বিকাশের দোকানে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি পাকিস্তানে শান্তি আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু রাণীশংকৈলে খাল পুনঃ খনন কর্মসূচীর উদ্বোধন সীমান্ত পারের পর সিবিপি'র হেফাজতে আটক শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা

পলাশবাড়ীতে পাগলা শিয়ালের তাণ্ডব: নারী ও শিশুসহ ১৬ জন আহত

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৮:৪৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৮:৪৯:৫১ অপরাহ্ন
পলাশবাড়ীতে পাগলা শিয়ালের তাণ্ডব: নারী ও শিশুসহ ১৬ জন আহত পলাশবাড়ীতে পাগলা শিয়ালের তাণ্ডব: নারী ও শিশুসহ ১৬ জন আহত
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে একটি পাগলা শিয়ালের আক্রমণে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন গুরুতর আহত হয়েছেন। গত ২৪ ঘন্টায় এই হামলার ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে একটি শিয়াল হোসেনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘোরাঘুরি করছিল। আকস্মিকভাবে শিয়ালটি পথচারী ও বাড়ির উঠানে থাকা লোকজনকে লক্ষ্য করে আক্রমণ শুরু করে। শিয়ালের কামড়ে আহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।

আহতদের দ্রুত উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধের ইনজেকশন দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, শিয়ালটিকে ধরার জন্য স্থানীয়দের সতর্ক করা হয়েছে এবং বন বিভাগকে খবর দেওয়া হয়েছে। তিনি এলাকাবাসীকে সাবধানে চলাফেরা করার এবং শিশুদের বাড়ির বাইরে একা না ছাড়ার পরামর্শ দিয়েছেন।

এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা পাগলা শিয়ালটিকে দ্রুত ধরে ফেলার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে সারের সংকট ও কালোবাজারি: বিপাকে কৃষকরা

রাজশাহীতে সারের সংকট ও কালোবাজারি: বিপাকে কৃষকরা