ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

ইজ়রায়েলি হানায় প্রধানমন্ত্রীর মৃত্যুর পর হুঁশিয়ারি হুথি সরকারের

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৮:২১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৮:২১:০০ অপরাহ্ন
ইজ়রায়েলি হানায় প্রধানমন্ত্রীর মৃত্যুর পর হুঁশিয়ারি হুথি সরকারের ইজ়রায়েলি হানায় প্রধানমন্ত্রীর মৃত্যুর পর হুঁশিয়ারি হুথি সরকারের
ইয়েমেনের রাজধানী সানায় ইজ়রায়েলি হানায় মৃত্যু হয়েছে হুথি প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল-রাহাবির। মৃত্যু হয়েছে আরও কয়েক জন মন্ত্রীর। সেই ঘটনার পর এ বার সরাসরি ইজ়রায়েলকে হুঁশিয়ারি দিল ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র শিয়া গোষ্ঠী।

শনিবার ইয়েমেনি রাজনীতিক এবং সামরিক কর্তা মাহদী আল-মাশাত বলেন, ‘‘আমরা এর প্রতিশোধ নেবই। এই গভীর ক্ষত নিয়েই আমরা জয় ছিনিয়ে আনব।’’ মাহদী হুথি সরকারের শীর্ষরাজনৈতিক পরিষদের চেয়ারম্যান। শনিবার গভীর রাতে এক ভিডিয়োবার্তায় এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি, মাহদী জানিয়েছেন, যা-ই হয়ে যাক না কেন, গা‌জ়া প্রসঙ্গে তাদের পূর্বের অবস্থানেই অনড় থাকবে হুথিরা।

শুক্রবার সানায় ইজ়রায়েলের আকস্মিক বিমান হামলায় মৃত্যু হয় হুথি প্রধানমন্ত্রী রাহাবির। শুক্রবারই ইজ়রায়েল দাবি করে, তারা হুথি প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার ১২ জন সদস্যকে হত্যা করেছে। যদিও শুরুতে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীকে এ বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি। শেষমেশ শনিবার রাতে বিবৃতি দিয়ে প্রধানমন্ত্রীর মৃত্যুর কথা স্বীকার করে নেন হুথিদের সর্বোচ্চ রাজনৈতিক শাখার প্রধান মেহদি আল-মুশাত। তবে ইজ়রায়েলি হামলায় মোট কতজন মন্ত্রী নিহত হয়েছেন, তা এখনও নিশ্চিত করেনি হুথিরা।

বেশ কয়েক বছর ধরেই ইজ়রায়েলের উপর নানা ভাবে সামরিক চাপ বাড়াচ্ছে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজ়ায় প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইজ়রায়েলি সেনার অভিযান শুরুর পর তেল আভিভ লক্ষ্য করে ব্যালিস্টিক এবং ক্রুজ় ক্ষেপণাস্ত্রও ছুড়েছিল হুথিরা। সৌদি আরবের মদতপুষ্ট ইয়েমেনের সুন্নি গোষ্ঠীর সরকারও বিগত কয়েক বছর ধরে হুথিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাচ্ছে। তা সত্ত্বেও রাজধানী সানার উত্তরের বিভিন্ন অংশ-সহ দেশের বিস্তীর্ণ অঞ্চল এখনও হুথিদের নিয়ন্ত্রণে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি