ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

খতনার সময় শিশুর অঙ্গ কেটে পকেটে নিয়ে পালালেন বেদে

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৮:০৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৮:০৪:১৪ অপরাহ্ন
খতনার সময় শিশুর অঙ্গ কেটে পকেটে নিয়ে পালালেন বেদে খতনার সময় শিশুর অঙ্গ কেটে পকেটে নিয়ে পালালেন বেদে
বগুড়ায় আট বছরের শিশু শাওন প্রামাণিককে মুসলমানি করার সময় পুরুষাঙ্গ কেটে ফেলা হয়। পরে অঙ্গটি পকেটে নিয়ে পালিয়ে যান বেদে (হাজাম)। পরে এ ঘটনায় মামলা করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন স্থানীয় এক ব্যক্তি। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার কালশিমাটি পূর্বপাড়ায় এ ঘটনা ঘটেছে। শিশুর বাবা শনিবার রাতে সদর থানায় এ ব্যাপারে মামলা করেছেন।

রোববার দুপুরে সদর থানার ওসি হাসান বাসির জানান, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আসামিরা হলেন- বগুড়া শহরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এলাকার হাজাম আনিছার রহমান (৫০) ও সদর উপজেলার কালশিমাটি মধ্যপাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে মো. দুলু (৪৫)।


বগুড়া সদর উপজেলার কালশিমাটি পূর্বপাড়ার আবু বক্কর প্রামাণিক অভিযোগ করেন, তার ছেলে শাওন প্রামাণিককে (৮) মুসলমানি করানোর জন্য শনিবার সকালে আনিছার রহমান নামে এক হাজামকে বাড়িতে ডেকে আনেন। সকাল সাড়ে ১০টার দিকে মুসলমানি করানোর সময় গোপনাঙ্গের সামনে চামড়া না কেটে তিনি (আনিছার) মাঝামাঝি কেটে ফেলেন। গোপনাঙ্গ দিয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে ছেলে চিৎকার করতে থাকে।

এ সময় আনিছার রহমান কাটা গোপনাঙ্গ পকেটে তুলে পালিয়ে যান। গুরুতর অসুস্থ শাওন প্রামাণিককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বেলা ২টার দিকে আসামি দুলু মোবাইল ফোনে এ ব্যাপারে মামলা করলে আবু বক্করকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। তার ছেলের গোপনাঙ্গ কেটে ফেলায় বেদে আনিছার রহমান ও হত্যার হুমকি দেওয়ায় দুলুর বিরুদ্ধে শনিবার রাতে সদর থানায় মামলা করেন।

আবু বক্কর প্রামাণিক তার ছেলের গোপনাঙ্গ কেটে ফেলা ও তাদের হত্যার হুমকি দেওয়ার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে আনিছার রহমানের বক্তব্য জানতে চাইলে রোববার দুপুরে তার ছেলে পরিচয়ে অপরপ্রান্ত থেকে জানান, বাবা অনেক পুরাতন বেদে (হাজাম)। তার কখনো ভুল হতে পারে না। শিশু শাওনের গোপনাঙ্গ কেটে যায়নি। আবু বক্কর প্রামাণিক টাকা খাওয়ার জন্য মিথ্যা মামলা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা