ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষাই জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী রাজশাহীতে অটোরিক্সা ছিনতাইচেষ্টায় দুইজন গ্রেপ্তার, পলাতক ২ যুক্তরাষ্ট্রে মানব পাচার মামলায় মুখোমুখি বাংলাদেশি নাগরিক ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া লালপুরে গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রাজশাহী মহানগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক হাত-পা বেঁধে ফ্রিজে থাকা মাছ-মাংস লুট করল ডাকাতদল মুরগি বিক্রির কথা বলে ডেকে এনে ছিনতাই গুরুদাসপুরে ৮ টাকার চা ফিরল ৫ টাকায় ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পারমাণবিক অস্ত্রের সক্ষমতা ভয়াবহভাবে বাড়াচ্ছে উত্তর কোরিয়া ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন দু’শতাধিক বছরের পুরনো ফুলবাড়ী মহদিপুর শিব-কালী-দুর্গা মন্দির চত্বরের মন্ডপ মেলায় নর-নারীদের মিলনমেলা ‘সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে’ রাণীশংকৈলে জামায়াত নেতা মহর আলী আর নেই জ্বালানি তেলের দাম নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১ তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত

খতনার সময় শিশুর অঙ্গ কেটে পকেটে নিয়ে পালালেন বেদে

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৮:০৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৮:০৪:১৪ অপরাহ্ন
খতনার সময় শিশুর অঙ্গ কেটে পকেটে নিয়ে পালালেন বেদে খতনার সময় শিশুর অঙ্গ কেটে পকেটে নিয়ে পালালেন বেদে
বগুড়ায় আট বছরের শিশু শাওন প্রামাণিককে মুসলমানি করার সময় পুরুষাঙ্গ কেটে ফেলা হয়। পরে অঙ্গটি পকেটে নিয়ে পালিয়ে যান বেদে (হাজাম)। পরে এ ঘটনায় মামলা করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন স্থানীয় এক ব্যক্তি। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার কালশিমাটি পূর্বপাড়ায় এ ঘটনা ঘটেছে। শিশুর বাবা শনিবার রাতে সদর থানায় এ ব্যাপারে মামলা করেছেন।

রোববার দুপুরে সদর থানার ওসি হাসান বাসির জানান, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আসামিরা হলেন- বগুড়া শহরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এলাকার হাজাম আনিছার রহমান (৫০) ও সদর উপজেলার কালশিমাটি মধ্যপাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে মো. দুলু (৪৫)।


বগুড়া সদর উপজেলার কালশিমাটি পূর্বপাড়ার আবু বক্কর প্রামাণিক অভিযোগ করেন, তার ছেলে শাওন প্রামাণিককে (৮) মুসলমানি করানোর জন্য শনিবার সকালে আনিছার রহমান নামে এক হাজামকে বাড়িতে ডেকে আনেন। সকাল সাড়ে ১০টার দিকে মুসলমানি করানোর সময় গোপনাঙ্গের সামনে চামড়া না কেটে তিনি (আনিছার) মাঝামাঝি কেটে ফেলেন। গোপনাঙ্গ দিয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে ছেলে চিৎকার করতে থাকে।

এ সময় আনিছার রহমান কাটা গোপনাঙ্গ পকেটে তুলে পালিয়ে যান। গুরুতর অসুস্থ শাওন প্রামাণিককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বেলা ২টার দিকে আসামি দুলু মোবাইল ফোনে এ ব্যাপারে মামলা করলে আবু বক্করকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। তার ছেলের গোপনাঙ্গ কেটে ফেলায় বেদে আনিছার রহমান ও হত্যার হুমকি দেওয়ায় দুলুর বিরুদ্ধে শনিবার রাতে সদর থানায় মামলা করেন।

আবু বক্কর প্রামাণিক তার ছেলের গোপনাঙ্গ কেটে ফেলা ও তাদের হত্যার হুমকি দেওয়ার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে আনিছার রহমানের বক্তব্য জানতে চাইলে রোববার দুপুরে তার ছেলে পরিচয়ে অপরপ্রান্ত থেকে জানান, বাবা অনেক পুরাতন বেদে (হাজাম)। তার কখনো ভুল হতে পারে না। শিশু শাওনের গোপনাঙ্গ কেটে যায়নি। আবু বক্কর প্রামাণিক টাকা খাওয়ার জন্য মিথ্যা মামলা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীতে অটোরিক্সা ছিনতাইচেষ্টায় দুইজন গ্রেপ্তার, পলাতক ২

রাজশাহীতে অটোরিক্সা ছিনতাইচেষ্টায় দুইজন গ্রেপ্তার, পলাতক ২