ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত তানোরে বিএমডিএ'র সেচ প্রকল্প হুমকির মূখে নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার নোয়াখালীতে খননের সময় মর্টার শেল উদ্ধার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাসাবাড়িতে চুরি, খুনের অভিযোগে গৃহকর্মী বিলকিস গ্রেপ্তার হরমুজ খুলতে প্রস্তুত ইরান, শর্ত পারমাণবিক আলোচনা পরে: অ্যাক্সিওস যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে তিন ধাপের প্রস্তাব দিল ইরান, পারমাণবিক আলোচনা পরে বিয়ের প্রলোভনে ৯.৩৫ কোটি রুপি আত্মসাতের অভিযোগে আশু রেড্ডির বিরুদ্ধে মামলা নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন রাজশাহী চেম্বারের নতুন পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি আজ, বৃষ্টির শঙ্কা রাউজানে তিন দিনের ব্যবধানে আবারও গুলি করে হত্যা, নিহত বিএনপি কর্মী নাছির উদ্দিন এসএসসি পরীক্ষার হলে খোঁচাখুঁচিতে বিপাকে মেধাবীরা, মনোযোগ নষ্টের অভিযোগ নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু সোনাদিঘি জামে মসজিদের সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন, ইউনিয়ন কমিটি বাতিল ও নির্বাচনের দাবি বোয়ালিয়া মডেল থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষক কারাগারে

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৭:৫৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৭:৫৯:১১ অপরাহ্ন
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষক কারাগারে ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষক কারাগারে
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ১১ বছরের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় এক মাদ্রাসার শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার রাতে পুলিশ নড়িয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আশিকুর রহমান (২৬) নড়িয়া পৌরসভার পাইকপাড়া গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে। তিনি শরীয়তপুরের নড়িয়া পৌরসভার একটি মাদ্রাসার শিক্ষক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে অভিযুক্ত শিক্ষক কৌশলে তার নিজের কক্ষে ছাত্রীকে ডেকে নেন। পরে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রী শিক্ষককে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকেই শিক্ষক পলাতক ছিলেন।

এ বিষয়ে শনিবার ভুক্তভোগী ছাত্রীর নানা বাদী হয়ে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর নড়িয়া বাজার এলাকা থেকে শিক্ষক আশিকুর রহমানকে গ্রেফতার করে নড়িয়া থানা পুলিশ।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, আসামিকে আটক করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন

নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন