ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু

অভিনেত্রীকে আপত্তিকর স্পর্শের অভিযোগ, ক্ষমা চাইলেন অভিনেতা

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৭:৪৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৭:৪৯:৪৪ অপরাহ্ন
অভিনেত্রীকে আপত্তিকর স্পর্শের অভিযোগ, ক্ষমা চাইলেন অভিনেতা অভিনেত্রীকে আপত্তিকর স্পর্শের অভিযোগ, ক্ষমা চাইলেন অভিনেতা
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী পবন সিংয়ের বিরুদ্ধে আপত্তিকর স্পর্শের অভিযোগ তোলেন ভারতের হরিয়ানার অভিনেত্রী অঞ্জলি রাঘব। এ ঘটনার পর এক ভিডিও বার্তায় অভিনেত্রী জানিয়েছেন, তিনি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না। 

অভিনেত্রীর অভিযোগের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন পবন সিং। এবার অভিনেত্রীর অভিযোগে মুখ খুললেন ভোজপুরি অভিনেতা-সংগীতশিল্পী পবন। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩১ আগস্ট) পবন তার ইনস্টাগ্রাম স্টোরিতে সহ-অভিনেত্রীর কাছে ক্ষমাপ্রার্থনা করেন। কোনো অসৎ উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেছেন তিনি। 

অভিনেতা তার পোস্টে লেখেন, ‘অঞ্জলি ব্যস্ত ছিলাম বলে আপনার লাইভ দেখার সুযোগ পাইনি। আমি যখন এই বিষয়টি জানলাম, তখন খুবই খারাপ লেগেছে। আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আমার কোনো ব্যবহার যদি আপনার খারাপ লাগে তবে তার জন্য ক্ষমা চাইছি।’

সম্প্রতি একটি গানের প্রচার অনুষ্ঠানে অঞ্জলি রাঘব ও পবন সিং উপস্থিত ছিলেন। মঞ্চে হঠাৎ অঞ্জলির কোমরে অকারণে হাত রাখেন পবন। শুরুতে বিষয়টি নিয়ে কথা না উঠলেও পরে তা ভিন্ন রূপ নেয়।

ভিডিওবার্তায় তিনি বলেন, ‘অনেকেই জানতে চাইছেন কেন তিনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাননি বা চড় মারেননি। আবার কেউ কেউ তাঁকে হাসতে দেখে সমালোচনা করছেন।’ অভিনেত্রী প্রশ্ন তুলে বলেন, ‘আমি কি আনন্দ পাব যদি কেউ প্রকাশ্যে আমার অনুমতি ছাড়া ছুঁয়ে দেয়? একেবারেই এমনটা নয়।’  

এরপর অঞ্জলি আরও বলেন, ‘কোনো মেয়েকে তার অনুমতি ছাড়া স্পর্শ করাই ভুল। এভাবে স্পর্শ আরও বেশি ভুল। যদি এ ঘটনা হরিয়ানায় ঘটত, আমাকে কিছু বলতেই হতো না, মানুষ নিজেরাই প্রতিবাদ করত।’  

সবশেষে তিনি বলেন, ‘আমাকে অনেকেই পরামর্শ দিয়েছিলেন কিছু না বলার জন্য। কারণ পবন সিংয়ের শক্তিশালী পিআর টিম বিষয়টিকে উল্টে দিতে পারে।’

তবুও নিজের অবস্থান স্পষ্ট করে অঞ্জলি বলেন, ‘আমি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করব না। আমি আমার পরিবার ও হরিয়ানার কাজ নিয়েই খুশি।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক