ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ চীন সফরে ট্রাম্প, একই টেবিলে বসতে পারেন পুতিন-শি-ট্রাম্প ওটিটি সিরিজে প্রথমবার টাবু, টানেল মেন-এ দেখা যাবে অভিনেত্রীকে এডিপি পর্যালোচনা সভায় আরডিএ চেয়ারম্যান সুইট তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীর পদ্মাপাড়সহ বিভিন্ন স্থানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ রাবি প্রশাসনের সঙ্গে রুহুল কবির রিজভীর মতবিনিময় রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা বাইরে সুস্থ, ভিতরে কি বাসা বাঁধছে মারণরোগ? কোন ৫ ক্যানসার কোনও লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে? ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে শুধু বদলাতে হবে কৌশল রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট ‘কথা বলার শিষ্টাচার জানেন না, আপত্তিকর আচরণ’, নওয়াজউদ্দীনকে কটাক্ষ করলেন দীয়া! তৃতীয় সন্তানের জন্ম দিলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের পথে ঘুরলেন অভিনেত্রী? বন্ডের নাম বেরোতেই প্রশ্ন, নায়িকা কে! আমরা বানালাম এত বছরে দেখা সেরা ৭ ‘বন্ড গার্ল’-এর নামের তালিকা আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’ নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মা ও বোনকে কুপিয়ে হত্যা, ছেলে-পুত্রবধূ আটক

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৭:২৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৭:২৪:৪৪ অপরাহ্ন
মা ও বোনকে কুপিয়ে হত্যা, ছেলে-পুত্রবধূ আটক মা ও বোনকে কুপিয়ে হত্যা, ছেলে-পুত্রবধূ আটক
কুমিল্লায় মা ও বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই যুবক ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

রোববার (৩১ আগস্ট) বিকেলে জেলার সদর দক্ষিণ উপজেলার রামনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামনগর এলাকার আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও তার মেয়ে শিল্পী আক্তার (৪০)। অভিযুক্ত ওই যুবক নিহত লুৎফা বেগমের ছেলে মো. শাহীন।

লুৎফা বেগমের মেয়ে শিউলি আক্তার জানান, আমার মায়ের ওপর ভাই মোহাম্মদ শাহিন ও তার স্ত্রী লাকি আক্তার নির্যাতন চালাতো। শনিবার বিকেলেও তারা মা ও বোনকে মারধর করে। রোববার দুপুরে তাদের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার এবং শাহীন ও তার স্ত্রী লাকি আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়। মা ও বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।

অভিযুক্ত শাহিনের চাচাতো ভাই মো. জসিম উদ্দিন বলেন, ‘দুপুরে শাহিন আমাদের জানান তার মা ও বোন মারা গেছেন। আমরা এসে দেখি তারা খাটে শুয়ে আছেন। তাদের ধরে দেখি দুজনেই মাত্র মারা গেছেন।’

কুমিল্লার ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ‘আমরা নিহতদের মরদেহ উদ্ধার করেছি৷ সুরতহাল প্রতিবেদন তৈরি করছি। নিহত লুৎফা বেগমের ছেলে শাহীন ও তার স্ত্রী আটক রয়েছেন।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়

তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়