ঢাকা , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ , ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী কভারেজে কৃতিত্ব: তিন রিপোর্টারকে পুরস্কার দিচ্ছে বাংলাদেশ মেইল রাজশাহী-৩ আসনে নারী প্রার্থী শেখ হাবিবাকে লাঞ্ছিতের ঘটনায় দুঃখ প্রকাশ নবনির্বাচিত এমপি মিলনের মতিহারে প্রতিপক্ষের গুলিতে কোল্ড স্টোরেজ শ্রমিক নিহত, এলাকায় উত্তেজনা এমপি নির্বাচিত হওয়ায় রাবি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মিনু বগুড়ায় ২ দিনে ২ কিশোর ছুরিকাঘাতে নিহত, এলাকায় আতঙ্ক রাজশাহী-৩ আসনে বিজয়ের পরদিনই এলাকায় নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময় রাজশাহী-১ আসনে ভোট পুনঃগণনার আবেদন বিএনপি প্রার্থীর ভূমিদস্যু-চাঁদাবাজদের ছাড় নয়, রাজশাহীতে মিনুর হুঁশিয়ারি চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২, রামেকে ভর্তি-১ নওগাঁ-৬ আসনে জামানত হারাচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ তিন প্রার্থী নিয়ামতপুরে বিজয়ী প্রার্থী পেলেন পারজিত প্রার্থীর ফুলেল শুভেচ্ছা রোজার ফজিলত ও গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রাউজানে পরিত্যক্ত পাইপগানসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, র‌্যাব থানায় হস্তান্তর যুক্তরাষ্ট্র–ভারত সম্পর্ককে বিব্রত করা হত্যাচক্রান্ত মামলায় ভারতীয় নাগরিকের দোষ স্বীকার নিউ ইয়র্কে দুর্যোগ সহায়তা তহবিল জালিয়াতি মামলায় আট বাংলাদেশির দোষ স্বীকার কুষ্টিয়া-৩ আসনে সৌজন্য সাক্ষাৎ: প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কার্যালয়ে মিষ্টি নিয়ে গেলেন আমির হামজা চার কন্যাশিশুকে যৌন নির্যাতনের অভিযোগে নিউ ইয়র্কে ডে-কেয়ার শিক্ষক গ্রেপ্তার সাংবাদিক আমিনুল ইসলাম আমিনের অকাল মৃত্যুতে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র গভীর শোক প্রকাশ রাজশাহীর সাংবাদিক আমিনুল ইসলাম আমিনের মৃত্যুতে রাজশাহী রিভার সিটি প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ রাজশাহীর বাঘা সীমান্তে বিজিবির অভিযানে ১৪৫ বোতল ভারতীয় এসকফ সিরাপ জব্দ

নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা আরোহী যুবকের মৃত্যু

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৬:৫৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৬:৫৫:৩৭ অপরাহ্ন
নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা আরোহী যুবকের মৃত্যু নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা আরোহী যুবকের মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় কাউসার ইসলাম (৪০) নামে এক ব্যাটারী চালিত অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

রোববার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান। এর আগে, একই দিন সকাল ৯টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের চৌমুহনী টু সোনাইমুড়ী সড়কের আপানিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।    
নিহত কাউসার একই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মৃত আবুল খায়েরের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে একটি বেপরোয়া গতির একটি মাইক্রোবাস চৌমুহনী টু সোনাইমুড়ী সড়কের আপানিয়া বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ওই সময় অটোরিকশায় উঠতে থাকা আরোহী কাউসার গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে অর্থোপেডিক বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।  

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, বেপরোয়া গতির কুমিল্লা থেকে চৌমুহনী পৌরসভা গামী একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দেয়। এতে রিকশার এক যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। ঘটনার পর কৌশলে চালক পালিয়ে যান। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হবে।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নির্বাচনী কভারেজে কৃতিত্ব: তিন রিপোর্টারকে পুরস্কার দিচ্ছে বাংলাদেশ মেইল

নির্বাচনী কভারেজে কৃতিত্ব: তিন রিপোর্টারকে পুরস্কার দিচ্ছে বাংলাদেশ মেইল