ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার ২৬০ গাঁজা গাছ জব্দ

শেরপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৬:১০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৬:১০:০৮ অপরাহ্ন
শেরপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা শেরপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
শেরপুরের নালিতাবাড়ীতে সাবিনা বেগম (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের কৃষ্ণ দেবীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক ১ টার দিকে সাবিনার স্বামী আবু জাফর কদমতলী বাজার থেকে বাড়িতে আসেন। এসময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে সাবিনাকে ডাকাডাকি করেন তিনি। এতে কোন সাড়া শব্দ না পেয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করে সাবিনার ঝুলন্ত দেহ দেখে চিৎকার দেন জাফর। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে সাবিনার ঝুলন্ত দেহ নামিয়ে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

আরও জানা যায়, আবু জাফরের সাথে গত তিন মাস পূর্বে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল সাবিনা। কিন্তু তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে। মৃত্যুর কারণ সন্ধানে তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের