ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণ স্থানীয়দের উপস্থিতিতে কালেমা পাঠ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু রাজশাহীর দুর্গাপুরে জ্বালানি তেল উদ্ধার ও জরিমানা বানেশ্বর সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ট্রাক রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৪৯৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবকারী গ্রেফতার-৪ ​মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক বাঘায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাণীশংকৈলে তেলের জন্য হাহাকার -লাইনে দাঁড়িয়েছে বাইক মালিকরা রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের ঈদ শুভেচ্ছা বার্তা শেষ মুহূর্তে ক্রেতার চাপে সরগরম ফুলবাড়ীর ঈদ বাজার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৩ পীরগঞ্জে অসহায় পরিবারের মাঝে ৬ লাখ টাকা নগদ সহায়তা প্রধান তানোরে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদঘাটন ,আসামি গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ বিয়ের পর শেষ হয়ে যায় অভিনেত্রীদের কেরিয়ার! ‘মান্ধাতা আমলের’ নিয়ম নিয়ে কী বললেন তাপসী পুঠিয়ায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত

যৌনতা নিয়ে খোলামেলা স্বীকারোক্তি তামান্না ভাটিয়ার

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৫:২১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৫:২১:২০ অপরাহ্ন
যৌনতা নিয়ে খোলামেলা স্বীকারোক্তি তামান্না ভাটিয়ার যৌনতা নিয়ে খোলামেলা স্বীকারোক্তি তামান্না ভাটিয়ার
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া তাঁর রূপ ও আবেগময় অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। ‘আজ কি রাত’ গানে নাচের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান।

প্রেম এবং বিচ্ছেদের বিষয়গুলো নিয়ে তামান্না কখনোই গোপনীয়তা বজায় রাখতে চান না, বরং খোলাখুলি নিজের অনুভূতি প্রকাশ করতেই পছন্দ করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না যৌ ‘নতা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি শেয়ার করেন এবং এটিকে জীবনের এক অবিচ্ছেদ্য ও পবিত্র অংশ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয়কেই সমাজ নোংরা চোখে দেখে। যেসব মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা আপনাকে লজ্জিত ও দোষী ভাবতে বাধ্য করে। তারা চায় আপনি নিজের কাজের জন্য লজ্জিত হন।”

তামান্না মনে করেন, যৌ ‘নতাকে লজ্জাজনক বা অপরাধ হিসেবে দেখা ভুল ধারণা। তিনি বলেন, “যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত করে, আপনি তখন তার নিয়ন্ত্রণে চলে যান।” তিনি আরও যোগ করেন, “আমরা এমন একটি বিষয় নিয়ে লজ্জিত বোধ করি যা প্রকৃতপক্ষে জীবনের অংশ এবং যার মাধ্যমেই আমাদের অস্তিত্ব নিশ্চিত হয়।”

এই মন্তব্যের পর নেটদুনিয়ায় তামান্নাকে নিয়ে আলোচনার ঝড় ওঠে। এর আগে গত সপ্তাহে ভারতীয় ক্রিকেটার বিজয় ভার্মার সঙ্গে দীর্ঘ দুই বছর সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন এই অভিনেত্রী। নতুন এই বক্তব্য আবারও তামান্নার সম্পর্কে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ

রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ