ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

নওগাঁ-১ আসনে বিএনপির তৃণমুল ছালেক চৌধুরীকে নিয়েই ভোট করতে চাই

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৯:৫১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৯:৫১:২১ অপরাহ্ন
নওগাঁ-১ আসনে বিএনপির তৃণমুল ছালেক চৌধুরীকে নিয়েই ভোট করতে চাই নওগাঁ-১ আসনে বিএনপির তৃণমুল ছালেক চৌধুরীকে নিয়েই ভোট করতে চাই
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নিয়ামতপুর, পোরশা ও সাপাহার এই তিন উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ আসন।

এবারো এই আসনে বিএনপির তৃণমুল ডা, ছালেক চৌধুরীকে নিয়েই ভোট করতে চাই।বিএনপির তৃণমুল ছালেক চৌধুরীকে প্রার্থী বিবেচনা করেই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন। এই আসনে ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো বিএনপির তৃণমূলে পচ্ছন্দের শীর্ষে রয়েছেন সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডা,ছালেক চৌধুরীর নাম।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ৯০১ জন। পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৯৬ জন এবং নারী ভোটার ২ লাখ ২৬ হাজার ৫ জন। এর মধ্যে নিয়ামতপুরে ভোটার সংখ্যা ২ লাখ ৮ হাজার ৩৩৮ জন, পোরশায় এক লাখ ৫ হাজার ২০৬ এবং সাপাহারে এক লাখ ৩৫ হাজার ৩৫৭ জন। এই সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনীতির সব হিসাব- নিকাশ পাল্টে গেছে। বিএনপির তৃণমুল সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডা, ছালেক চৌধুরীকে নিয়েই ভোট করতে চাই।আর তাদের এই প্রত্যাশার কথা তারা দলের নীতিনির্ধারণী মহলের কাছেও পৌঁছে দিয়েছেন।

নওগাঁ-১ আসনে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা ও কর্মী-সমর্থকগণ সাবেক এমপি ছালেক চৌধুরীকে সম্ভাব্য প্রার্থী ধরে নিয়েই নির্বাচনী মাঠে বিএনপির ৩১ দফা নিয়ে জম্পেশ প্রচার-প্রচারণার মধ্যদিয়ে ব্যস্ত সময় পার করছেন। ছালেক চৌধুরীর বিশাল কর্মী বাহিনী বিএনপির উন্নয়ন-অর্জনের চিত্র ও তার যোগ্যতা তুলে ধরে এলাকার সাধারণ ভোটারদের দৌড়-গোড়ায় গিয়ে প্রচার-প্রচারণা করেছেন। বর্ষীয়ান রাজনীতিবিদ অভিজ্ঞ ও মেধাবী নেতৃত্ব ছালেক চৌধুরী  এলাকার উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে দলের নীতিনির্ধারণী মহলের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। তিনি পরপর তিনবার এমপি নির্বাচিত হবার পরে রাজনীতিতেও কৌশল ও পরিপক্কতা (বিচক্ষনতা) অর্জন করেছেন। আর তাই পরীক্ষিত ও লড়াকু এই নেতাকে (নেতৃত্ব) বঞ্চিত করে নতুন কাউকে মনোনয়ন দিয়ে ঝুঁকি নিতে চাইবেন না দলের হাইকমান্ড বলে অভিমত অভিজ্ঞ মহলের।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ভাষ্য, চেনা পথ দুর ভাল। ছালেক চৌধুরী চেনা পথ,এখানে নতুন কাউকে দেয়া হলে তার পথ চিনতেই অনেক সময় পেরিয়ে যাবে। এতে এলাকার উন্নয়নের ধারা ব্যাহত হবে,তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেনা পথ ছালেক চৌধুরীর কোনো বিকল্প নাই।

জানা গেছে, বিএনপির সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডা, ছালেক চৌধুরী ১৯৪৫ সালে নিয়ামতপুর উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা ডা, ছালেক চৌধুরী একজন প্রখ্যাত চিকিৎসক। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি। তিনি নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) সংসদীয় আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হয়ে ৬ষ্ঠ,৭ম ও ৮ম জাতীয় সংসদ নির্বাচনে একটানা তিনবার বিজয়ী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন। স্থানীয়রা জানান, ২০০৮ সালের নির্বাচনে অংশ নিয়ে প্রশ্নবিদ্ধ ফলাফল ঘোষণায়
তিনি পরাজিত হন। তার কর্মী-সমর্থকদের দাবি তিনি পরাজিত হননি,তাকে পরাজিত করা হয়েছিলো।#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক