ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

রাণীনগরে নিষিদ্ধ সুতি ও কারেন্টজাল জব্দ

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৯:৪৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৯:৪৭:৪৭ অপরাহ্ন
রাণীনগরে নিষিদ্ধ সুতি ও কারেন্টজাল জব্দ রাণীনগরে নিষিদ্ধ সুতি ও কারেন্টজাল জব্দ
নওগাঁর  রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে প্রায় পৌনে এক লাখ টাকার নিষিদ্ধ সুতি ও কারেন্টজাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে।
অভিযানের সময় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে পৃথক স্থানগুলোতে অভিযান পরিচালনা করেন আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান, মিরাট এলাকার মিরাট স্লুইস গেটে নিষিদ্ধ সুতি জাল ব্যবহার করে মাছ নিধন করা হচ্ছে। এই গোপন সংবাদের ভিত্তিতে এবং মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানাপুলিশসহ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।

অভিযানে স্লুইস গেট থেকে প্রায় ৫০ হাজার টাকার দুটি সুতি জাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়। এরপর ত্রিমোহনী হাটে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার টাকার এক হাজার ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করে ধ্বংস করা হয়।
জাল বিক্রেতা আকরাম হোসেনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। আকরাম হোসেন আত্রাই উপজেলার নবাবের তাম্বু গ্রামের বাসিন্দা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার