ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত্য, শতাধিক প্রতিষ্ঠানের মিলনমেলা বিতর নামাজের পর যে দোয়া পড়বেন জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে ‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ সলঙ্গায় ১২৯ বোতল সিরাপ-সহ মাদক কারবারী গ্রেফতার ৪ এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই : পার্নো মিত্র মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান, জমায়েতস্থলে ভাঙচুর! নবীজির (সা.) হজ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ প্যারিসে রূপকথার বিয়ে সারলেন পাকিস্তানি তারকা নিমরা খান রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার মাত্র ১০ মিনিটেই পটিয়ে ফেলুন আপনার পছন্দের মেয়েটিকে

সাকিবের উইকেট পাওয়ার দিনে টিকে রইলো লাহোর

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ১২:৪৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ১২:৪৭:২৮ অপরাহ্ন
সাকিবের উইকেট পাওয়ার দিনে টিকে রইলো লাহোর সাকিবের উইকেট পাওয়ার দিনে টিকে রইলো লাহোর
বাংলাদেশের তিন জন ক্রিকেটারকে (সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন) দলে নিয়েছে লাহোর কালান্দার্স। তবে একাদশে সুযোগ পেলেন কেবল এক সময়ের নাম্বার ওয়ান অলরাউন্ডার। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফাইনালের আশা বাঁচিয়ে রাখার ম্যাচ এলিমিনেটরে করাচি কিংসের বিপক্ষে এক ওভারে চমৎকার বোলিংও করেছেন সাকিব। এরপর অবশ্য আর বোলিং পাননি।

তবে তার দল লাহোর কালান্দার্স জিতেছে অনায়াসে, করাচি কিংসকে ৬ উইকেট আর ৮ বল হাতে রেখে হারিয়েছে। এতে বেঁচে থাকলো পিএসএলে ফাইনালে যাওয়ার আশা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার (২২ মে) এলিমিনেটর ম্যাচে করাচির ১৯০ রান ৮ বল বাকি থাকতে পেরিয়ে যায় সাকিবের দল। বল হাতে এক ওভারে মাত্র ৪ রান দিয়ে একটি উইকেট তুলে নেন তিনি।

টিম শেইফার্ট ৮ বলে ১৬ করে ফিরলেও করাচিকে উড়ন্ত সূচনা এনে দেন অধিনায়ক ওয়ার্নার। ৫২ বলে ৮ চার আর ৩ ছক্কায় ৭৫ করেন তিনি। শেষ দিকে খুশদিল শাহর ১৪ বলে ২৭ রানে ভর করে ৮ উইকেটে ১৯০ রানের সংগ্রহ দাঁড় করায় করাচি।

জবাবে ফখর জামান আর আবদুল্লাহ শফিকের ব্যাটে চড়ে জয়ের ভিত পেয়ে যায় ঘরের দল লাহোর। ফখর ২৮ বলে ৪৭ করে প্যাভিলিয়নে ফেরেন। শফিক ৩৫ বলে ৩ চার আর ৫ ছক্কায় খেলেন ৬৫ রানের ঝড়ো ইনিংস। লঙ্কান কুশল পেরেরা ২৪ বলে ৩০ আর ভানুকা রাজাপাকসে ১২ বলে অপরাজিত ২৩ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় শাহীন আফ্রিদির দল। সাকিবের ব্যাটিংয়ে নামার দরকার পড়েনি।

আজ শুক্রবার (২৩ মে) রাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোর মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের। প্রথম কোয়ালিফায়ারে তাদের হারিয়ে ফাইনালে উঠেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ

রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ