ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা নাটোরে রেললাইনে বসে মোবাইলে কথা বলছিলেন মধু, অতঃপর... ধূমপানে মুরুব্বিদের বাধা, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ধানের নতুন তিন জাত উদ্ভাবন প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ইট বেঁধে কুকুরকে নদীতে ছুঁড়ে ফেলার ভিডিও প্রধানমন্ত্রীর নজরে, দিলেন যে নির্দেশ Copied from: https://rtvonline.com/ শারীরিক প্রতিবন্ধী শিশু রাইয়ানের পাশে আতাউর রহমান ফাউন্ডেশন, উপহার পেল হুইলচেয়ার এইচএসসির প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা ঠাকুরগাঁওয়ে টাঙ্গনের স্রোতে নিভে গেল এক শিশুর প্রাণ, এসএসসি পরীক্ষার্থী এখনও নিখোঁজ ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন: উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ শিক্ষার আলো ছড়িয়ে অবসরে আনিকা ফারজানা, বিদায় জানাল কলেজ পরিবার বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন নগরীতে পৃথক অভিযানে ৯ কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে রাসিক প্রশাসকের অভিনন্দন বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

জীবনে ১ম বার নগ্ন হওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন টাইটানিক নায়িকা কেট উইন্সলেট

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৯:৩০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৯:৩০:৫৮ অপরাহ্ন
জীবনে ১ম বার নগ্ন হওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন টাইটানিক নায়িকা কেট উইন্সলেট জীবনে ১ম বার নগ্ন হওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন টাইটানিক নায়িকা কেট উইন্সলেট
তিন দশকের বেশি সময় ধরে দর্শকদের অভিনয়জাদুতে মুগ্ধ করে আসছেন কেট উইন্সলেট। ১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে কেট অভিনীত নতুন সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। সিনেমাটির প্রচার উপলক্ষে গত এক মাসে অনেক সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী, হাজির হয়েছে বেশ কয়েকটি টক শোতে। কথা বলেছেন নতুন সিনেমাসহ নানা প্রসঙ্গে। তবে ‘গ্রাহাম নরটন’ শোতে গিয়ে এমন এক ঘটনার স্মৃতিচারণা করলেন, যা নিয়ে আগে কথা বলেননি অভিনেত্রী।

ঘটনাটি কয়েক দশক আগের, কেট উইন্সলেটের অভিনয়জীবনের প্রথম দিকের। তখন তাঁর বয়স মোটে ১৮। একবার মঞ্চে অভিনয় করতে গিয়ে ঘটেছিল ঘটনাটি। কী এমন ঘটনা, যা নিয়ে এত দিন পরও কথা বলতে হলো অভিনেত্রীকে?

চরিত্রের প্রয়োজনে অভিনয় করতে গিয়ে বেশ কয়েকবারই পর্দায় পোশাক খুলতে হয়েছে কেট উইন্সলেটকে। সে প্রসঙ্গে কথা বলতে গিয়েই মঞ্চের ঘটনাটির স্মৃতিচারণা করেন তিনি।

ঘটনাটি কী ছিল, সেটা শোনা যাক কেট উইন্সলেটের মুখেই, ‘তখন আমার ১৮, ম্যানচেস্টারে একটি নাটকে অভিনয় করছিলাম। আমার চরিত্রটি ছিল এক চিকিৎসকের সেক্রেটারির চাকরিপ্রত্যাশীর। নিয়োগ দেওয়ার আগে চিকিৎসক আমাকে পরীক্ষা করে দেখতে চান, সে জন্য পোশাক খুলে ফেলতে বলেন। কথামতো কাজ করি। কিন্তু তখনই আমার বাথরুম পায়। পোশাক খুলে মঞ্চে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড চাপ থাকার পরও বাথরুমে যেতে পারছি না…সে এক বিব্রতকর অবস্থা।’

কেট উইন্সলেট জানান, মঞ্চে পাত্রপাত্রীদের পোশাক খুলাটা সাধারণ ঘটনা। তবে এ ধরনের দৃশ্যের আগে চারপাশে একধরনের পর্দা টেনে দেওয়া হতো, ফলে দর্শকেরা দেখতে পারত না। অভিনয় শেষ হতেই যে দৌড়ে বাথরুমে গিয়েছিলেন, অনুষ্ঠানে সে কথা জানাতে ভোলেননি কেট উইন্সলেট।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষার আলো ছড়িয়ে অবসরে আনিকা ফারজানা, বিদায় জানাল কলেজ পরিবার

শিক্ষার আলো ছড়িয়ে অবসরে আনিকা ফারজানা, বিদায় জানাল কলেজ পরিবার