ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নগরীর কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ইমার্জিং টাইগারদের দাপট, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন!

মোসাদ থেকে বিশেষ প্রশিক্ষণ নেওয়া ৮ জনকে গ্রেপ্তার করেছে ইরান

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৯:০৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৯:০৩:১৩ অপরাহ্ন
মোসাদ থেকে বিশেষ প্রশিক্ষণ নেওয়া ৮ জনকে গ্রেপ্তার করেছে ইরান মোসাদ থেকে বিশেষ প্রশিক্ষণ নেওয়া ৮ জনকে গ্রেপ্তার করেছে ইরান
সংবেদনশীল স্থানের বিবরণ এবং ঊর্ধ্বতন সামরিক ব্যক্তিদের সম্পর্কে ইসরায়েলের কাছে তথ্য পাঠানোর অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

শনিবার (৩০ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জুন মাসে ইরানে ইসরায়েলের আক্রমণের সময় তারা মোসাদ গুপ্তচর সংস্থাকে তথ্য সরবরাহ করেছিল। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ধর্মীয় শহর মাশহাদের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ধ্বংস করার চেষ্টা করেছিল।

তাদের তথ্য পাঠানোর ওই সময়ে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় এবং শীর্ষ সামরিক কমান্ডারদের পাশাপাশি বেসামরিক নাগরিকদের হত্যা করে।

ইরান ইসরায়েলি সামরিক স্থাপনা, অবকাঠামো এবং শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধ নেয়। যুক্তরাষ্ট্র ২২ জুন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যুদ্ধে প্রবেশ করে। এরপর ইরান কাতারে সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালালে যুদ্ধ থেমে যায়।

আইআরজিসির বিবৃতিতে জানানো হয়েছে, তারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মোসাদ থেকে বিশেষ প্রশিক্ষণ পেয়েছে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের আগে উত্তর-পূর্ব ইরানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় রকেট লঞ্চার, বোমা, বিস্ফোরক এবং বুবি ট্র্যাপ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

এই মাসের শুরুতে ইরানের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় পুলিশ প্রায় ২১ হাজার সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইরান কমপক্ষে ৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে, যার মধ্যে রয়েছে পারমাণবিক বিজ্ঞানী রুজবেহ ভাদি। ইসরায়েলি বিমান হামলায় নিহত আরেক বিজ্ঞানীর সম্পর্কে তথ্য মোসাদকে দেওয়ার জন্য ৯ আগস্ট ভাদিকে ফাঁসি দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন