ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৮:৫৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৮:৫৯:১১ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর রাজশাহী মহানগরীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর
ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর শাখা। এই বিক্ষোভ মিছিল শেষে গনকপাড়ায় অবস্থিত জাতীয় পার্টি রাজশাহী জেলা ও মহানগর কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি মহানগরীর বিভিন্ন সড়ক ও রাজশাহীর জাতীয় পার্টির কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। মিছিলের পর একদল লোক গনকপাড়ায় অবস্থিত জাতীয় পার্টি রাজশাহী জেলা ও মহানগর কার্যালয়ের দরজা, চেয়ার টেবিল ও সাইনবোর্ড ভাঙচুর করে রাস্তায় এনে তাতে আগুন ধরিয়ে দেয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন পাহারাদার’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’ ইত্যাদি শ্লোগান দেয়। এনসিপি নেতারা অবিলম্বে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। 

মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজন বিনা উসকানিতে ইটপাটকেল নিক্ষেপ করে নুরসহ অসংখ্য নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
 
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি রাজশাহী মহানগরীর প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, দলটির রাজশাহী জেলার ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুসহ অনেকেই। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন