ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

২ বছরের শিশুকে হত্যার অভিযোগে মা আটক

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৮:৫০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৮:৫০:১০ অপরাহ্ন
২ বছরের শিশুকে হত্যার অভিযোগে মা আটক ২ বছরের শিশুকে হত্যার অভিযোগে মা আটক
খাগড়াছড়ি পৌরসভার শান্তি নগর এলাকায় বালিশ চাপা দিয়ে দুই বছরের শিশুকে হত্যার অভিযোগে সাবিনা ইয়াসমিন নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ আগস্ট) খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে জেলা শহরের শান্তিনগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ওই শিশুটির নাম মো. তহিদুল আলম আভান। আভান ওই  এলাকার মোস্তাফিজুর রহমান ও সাবিনা ইয়াসমিনের ছেলে।

পরিবারের বরাতে পুলিশ জানায়,  আভানের বাবা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। এক ছেলে ও এক মেয়েসহ এই দম্পতি নিয়ে খাগড়াছড়ি সদরের শান্তি এলাকায় ভাড়া থাকতেন তারা। তবে ঘটনার সময় মোস্তাফিজুর রহমান পানছড়িতে ছিলেন। শুক্রবার রাতে ঘুমন্ত অবস্থায় আভানকে বালিশচাপা দিয়ে হত্যা করে মা সাবিনা ইয়াসমিন। খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

মোস্তাফিজুর বলেন, বৃহস্পতিবার ওষুধ বিপণনের জন্য পানছড়িতে যাই। কিন্তু রাত বেশি হওয়ার কারণে জেলা সদরে ফিরতে পারি নাই। রাত ৩টার দিকে মোবাইলে আমার ছেলে খুন হয়েছে বলে খবর পাই।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন বলেন, শুক্রবার রাতের কোনো এক সময় মা সাবিনা ইয়াসমিন ঘুমন্ত আভানকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে। সাবিনা ইয়াসমিনকে মানসিকভাবে অসুস্থ মনে হয়েছে। তার পরিবারও জানিয়েছে সাবিনার মানসিক সমস্যা আছে। এই ঘটনায় তাকে আটক করা হয়েছে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ