ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার বেগমগঞ্জে ছাত্রী ধর্ষণ: প্রধান শিক্ষক গ্রেফতার, বাকিদের ধরতে অভিযান ​রাজশাহীতে জমকালো আয়োজনে ‘মতবিনিময় সভা এবং ক্যারিয়ার কাউন্সিল -২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দে সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ৭৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ রাজশাহীতে গাঁজা ও ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ সাজিদ হত্যা মামলার পলাতক আসামি অনিক দাস গ্রেপ্তার রাউজানে পরিত্যক্ত পাইপগান ও কার্তুজ উদ্ধার, র‌্যাবের অভিযান

ধর্ষণের মামলায় জামিনে এসে ২ ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৮:৩৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৮:৩৬:৫৫ অপরাহ্ন
ধর্ষণের মামলায় জামিনে এসে ২ ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ধর্ষণের মামলায় জামিনে এসে ২ ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিলের (৩০) বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হলে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

সবশেষ শুক্রবার (২৯ আগস্ট) এ ঘটনায় বুড়িচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন এক ভুক্তভোগীর বাবা।

বুড়িচং থানার ওসি আজিজুল হক মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট রাত ১১টার দিকে মাদ্রাসার শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়লে দুই ছাত্রকে অফিস কক্ষে ডেকে নেন অভিযুক্ত ইব্রাহিম খলিল। প্রথমে শরীর মালিশ করার কথা বললেও পরে তাদের জোরপূর্বক বলাৎকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা বিষয়টি পরিবারের কাছে জানালে বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাদের অভিভাবকরা স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এর আগেও ইব্রাহিম খলিলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা ছিল। সম্প্রতি সময়ে তিনি জামিন পেয়েছেন।

ওসি আজিজুল হক বলেন, অভিযুক্ত ইব্রাহিম খলিলের বিরুদ্ধে এর আগেও দেবিদ্বার থানায় একটি ধর্ষণ মামলা ছিল। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত