ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

রাবি’র বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হলসহ ১২ স্থাপনার নাম পরিবর্তন

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ১২:২১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ১২:২১:৪৬ অপরাহ্ন
রাবি’র বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হলসহ ১২ স্থাপনার নাম পরিবর্তন রাবি’র বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হলসহ ১২ স্থাপনার নাম পরিবর্তন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হল-সহ ১২টি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২মে) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৩৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার আলম মাসউদ ।

পুনঃনামকরণ করা স্থাপনাগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে বিজয়-২৪ ও জুলাই-৩৬ নামকরণ করা হয়েছে। এছাড়াও সৈয়দ নজরুল প্রশাসন ভবনকে প্রশাসন ভবন-১, সৈয়দ মনসুর আলী প্রশাসন ভবনকে প্রশাসন ভবন-২, তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনকে সিনেট ভবন, শেখ কামাল স্টেডিয়ামকে রাবি স্টেডিয়াম, ড. কুদরত-ই-খুদা একাডেমিক ভবনকে জাবির ইবনে হাইয়ান ভবন, ড.ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনকে জামাল নজরুল ভবন, কৃষি অনুষদ ভবনকে কৃষি ভবন, শেখ রাসেল মডেল স্কুলকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল স্কুল, কাজলা গেইটকে শহীদ সাকিব আঞ্জুম গেইট ও বিনোদপুর গেইটকে শহীদ আলী রায়হান গেইট নামকরণ করা হয়েছে।

নাম পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের মাঝে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এক নারী শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেন, মেয়েদের হলের নাম জুলাই ৩৬, এটা কেমন একটা শোনাচ্ছে না? অন্যান্য হলের সাথে বিন্দুমাত্র মিল নাই। কেউ হঠাৎ করে শুনলে বুঝবেই না যে এটা ছেলেদের হল নাকি মেয়েদের। নামই যদি পরিবর্তন করা হবে তাহলে মেয়েদের অন্যান্য হলের নামের সাথে সামঞ্জস্য রেখে নামকরণ করা উচিত ছিল।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি রাতে বঙ্গবন্ধু হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল মডেল স্কুল, শেখ কামাল স্টেডিয়াম, নির্মাণাধীন এএইচএম কামারুজ্জামান ও শেখ হাসিনা হলেরও নামফলক ভেঙে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেদিনই তারা এসব স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি