ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে যে বার্তা দিলেন প্রেস সচিব

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৮:৩০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৮:৩০:৪৫ অপরাহ্ন
ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে যে বার্তা দিলেন প্রেস সচিব ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে যে বার্তা দিলেন প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্রেই এটি বদলাবে না।

শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘গতকালের ঘটনায় জাতীয় পার্টির কোনো ভূমিকা ছিল কিনা, এটি তদন্ত কমিটি খতিয়ে দেখবে। এবং আহত সবার জন্য সর্বোচ্চ ভালো চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।’

প্রেস সচিব বলেন, ‘নুরুল হক নুরের ওপর হামলায় পরিবারকে ফোন দিয়ে সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নিন্দা জানিয়েছেন তিনি। নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।’

এর আগে গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগামী মাসের ১৫ তারিখ থেকে রাজনৈতিকদলসহ অংশীজনদের সঙ্গে সংলাপ চলবে অক্টোবর পর্যন্ত আর নভেম্বরের শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। ভোটগ্রহণের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করে হবে।

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ তাদের নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে -এ কথা জানিয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর বিধিমালা চূড়ান্ত করতে আগামী সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করা হবে ১৫ সেপ্টেম্বরের মাধ্যমে আবার সাংবাদিক ও পর্যবেক্ষক নীতিমালা একই মাসে চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

সিনিয়র সচিব বলেন, ভোটকেন্দ্র নীতিমালায় প্রতি বুথে ৬০০ পুরুষ ৫০০ নারী রাখার বিধান করা হচ্ছে এবং প্রবাসীরা এবার সহজ পদ্ধতিতে ভোট দেয়ার সুযোগ পাবেন।

তিনি বলেন, ৩১ অক্টোবরের মধ্যে ম্যানুয়াল ভোটার তালিকা দেয়া হবে। এছাড়াও ব্যালট বক্স মজুদ রয়েছে ইসিতে, কিনতে হচ্ছে না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত