ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

নুরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রেস সচিব

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৮:১৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৮:১৯:১২ অপরাহ্ন
নুরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রেস সচিব নুরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রেস সচিব
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

প্রেস সচিব বলেন, কালকে যে ঘটনা ঘটলো- আপনারা জানেন, গণঅধিকার পরিষদের প্রেসিডেন্ট নুরুল হক নুরের ওপরে ন্যাক্কারজনক একটা হামলা হয়। উনি অসুস্থ। উনার চিকিৎসা হচ্ছে।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের গণঅধিকার পরিষদের ছাত্র পরিষদের নেতা নাজমুল হাসানের উপরও হামলা হয়েছে, উনিও ক্রিটিক্যালি ইনজুরড হন এবং রাশেদ খান ইনজুরড হয়েছেন। তারা বলছেন তাদের ৫০ জনের মত ইনজুরড হয়েছেন। এ ঘটনার উপরে একটি জুডিসিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে। একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে তদন্ত হবে। এটার টার্মস অব রেফারেন্স এবং এটার আরো কোন মেম্বার থাকবে কি না জানিয়ে দেওয়া হবে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শনিবার যমুনায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় জানিয়েছেন শফিকুল। তিনি বলেন, বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ফোন করে নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। তিনি নুর এবং তার সহকর্মীদের প্রতি সমবেদনা জানান, যারা এ ঘটনায় আহত হয়েছেন। তিনি সবাইকে সর্বোত্তম চিকিৎসা প্রদানের আশ্বাস দিয়েছেন।

প্রেস সচিব জানান, নুরের জন্য ইতোমধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এছাড়া অন্যান্য আহতদেরও যেন দেশের সর্বোত্তম চিকিৎসা দেওয়া হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

‘তিনি নুরকে আরও জানিয়েছেন যে, এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে। যদি প্রয়োজন হয়- তবে যেকোনো আহত ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থাও করা হবে।’

শুক্রবার রাতে কাকরাইলে নুরসহ তার দলের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন। নুরসহ গণঅধিকার পরিষদের পাঁচজন বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত