ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

গুমের সাথে জড়িতদের ভোটের আগেই বিচারের দাবি করলেন স্বজনরা

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৮:০৯:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৮:০৯:২৯ অপরাহ্ন
গুমের সাথে জড়িতদের ভোটের আগেই বিচারের দাবি করলেন স্বজনরা গুমের সাথে জড়িতদের ভোটের আগেই বিচারের দাবি করলেন স্বজনরা
গুম হওয়া পরিবারের স্বজনরা এখনও তাদের প্রিয়জনদের ফিরে আসার অপেক্ষায় দিন গুণছেন। তারা বলছেন, শেখ হাসিনা সরকারের পতন হলেও এই মানুষগুলোর কেন খোঁজ মিলছে না? আন্তর্জাতিক গুম হয়ে যাওয়া ব্যাক্তিদেও স্মরণে আন্তর্জাতিক দিবসে অধিকার’র আয়োজনে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধনে হারিয়ে যাওয়া স্বজনদের সন্ধান দিতে হবে এবং গুমের সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে ভোটের আগেই বিচারের কার্য শেষ করার দাবি করেছেন তারা।

শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় নিখোঁজ এদেরই কারও বাবা, কারও সন্তান, কারও স্বামী, কারও ভাই। বছরের পর বছর গুম হওয়া স্বজনের অপেক্ষায় পরিবারের সদস্যরা। তাদের আর্তনাদ-আহাজারিতে ভারি হয়ে ওঠে সাহেব বাজার জিরোপয়েন্ট। নিখোঁজদের ফেরত পাওয়ার আকুতি তাদের। র‌্যালি ও মানববন্ধনে উপস্থিত হন গুম হওয়া ৫টি পরিবারের সদস্যরা। সঙ্গে ছিলো গুম হওয়া স্বজনের ছবি নিয়ে ফিরে পাওয়া আকুতি।  এসময় গুম থেকে ফিরে আসা ৭ ব্যক্তি উপস্থিত ছিলেন।

গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘অধিকার’র উদ্যোগে শনিবার  (৩০ আগস্ট)  সকাল সাড়ে ১১টায় রাজশহী মহানগরীর আলুপট্রি থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদিক্ষণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধ অনুষ্ঠিত হয়।
গুমের ঘটনা থেকে কেউ কেউ বেঁচে ফিরছেন। তাদের মধ্যে আতিকুল ইসলাম মানববন্ধনে তিনি প্রশ্ন রেখে বলেন, রাষ্ট্রের নিরাপত্তা দেয়ার কথা প্রতিটি নাগরিককে, কিন্তু সরকারি বাহিনী কোন আইনি বলে তাদের গুম করেছিল? তিনি বলেন, ‘আমার পরিবারের মতো অসংখ্য পরিবারের এই কষ্ট মাসের পর মাস বছরের পর বছর যেন বয়ে যেতে না হয়। গুমের ঘটনায় জড়িতদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ গুম হওয়া ব্যক্তিদের ফেরত পাওয়ার পাশাপাশি আয়নাঘর নামক নির্যাতন কারখানা বিলুপ্ত ঘোষণারও দাবি জানিয়েছেন তিনি। মানববন্ধনে গুম হওয়া পরিবারের সদস্যরা অর্šÍবর্তী সরকারের নিকট দাবি জানিয়ে বলেন, আমাদের পিতা বা স্বামী জীবিত না মৃত, আমরা পিতৃহারা, বিধবা না সধবা এর নিশ্চয়তা চাই। আমরা চাই গুমের সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে ভোটের আগেই বিচারের কার্য শেষ করতে হবে।

‘অধিকার’র রাজশাহীর সমন্বয়ক ও দৈনিক আমার দেশ’র ব্যুরো প্রধান মঈন উদ্দিন পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেজিষ্ট্রার মানবাধিকার কর্মী ড. ইফতেখারুল আলম মাসউদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও আরইউজে’র সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, দীর্ঘ ছয় মাস গুম থেকে ফিরে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রনেতা আতিকুল ইসলাম,  গুম হওয়া ব্যাক্তি আব্দুল কুদ্দসের স্ত্রী জামিল আক্তার, গুম হওয়া ব্যাক্তি মুরশিদুল ইসলামের স্ত্রী সেলিনা বিবি, গ্রীন ভয়েজ কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবীব, স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট মাহমুদুল হাসান, আরিফুল ইসলাম। পরে মানবাধিকার সংগঠন অধিকার’র বিবৃতি পাঠ করে শুনান দীর্ঘ ছয় মাস পর গুম থেকে ফিরে আসা ব্যাক্তি আলামি হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, গুম থেকে ফিরে আসা মিজান ইসলাম, আল-আমিন, মাসুদ রানা, মিজান, বুলবুল ইসলাম, মো. সুমন। এছাড়া উপস্থিত ছিলেন, রাজশাহী রিপোর্টার ্্ইউনিটির সহ সভাপতি ও মানবাধিকার কর্মী মাসুদ রানা রাব্বানী, মানবাধিকার কর্মী ও সাংবাদিক কাজি নরুল আলম, মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন ফিরোজ, মানবাধিকার কর্মী এম শামিম আক্তারসহ শতাধিক সাংবাদিক ও মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন।  প্রতিকূল আবহাওয়ায় তপ্ত রোদে রাজশাহী মহানগরীর প্রায়ন শতাধিক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মানববন্ধনে উপস্থি ছিলেন।

মানবাধিকার সংগঠন ‘অধিকার’র রাজশাহীর সমন্বয়ক ও দৈনিক আমার দেশ’র ব্যুরো প্রধান মঈন উদ্দিন অধিকার’র পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের ১০ টি দাবি তুলে ধরেন- ১। সব গুমের ঘটনায় স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে হবে; ২। গুম অবস্থা থেকে ফেরত না আসা ব্যক্তিদের অনুসন্ধানের জন্য নীতিমালা প্রণয়ণ করে একটি জাতীয় কৌশল গ্রহণ করা অত্যন্ত জরুরী বিষয়; ৩। গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা বা সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে; ৪। গুম অবস্থা থেকে ফেরত না আসা ব্যক্তিদের পরিবার যেন ভুক্তভোগীর ব্যাংক হিসাব, সম্পদ ও সম্পত্তি পরিচালনা করতে পারে সে জন্য ঈবৎঃরভরপধঃব ড়ভ অনংবহপব প্রদান করা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণের বিধান রাখতে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে; ৫। বিচারিক প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ণ করতে হবে; ৬। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ বাতিল বা সংশোধন করতে হবে; ৭। গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনায় জড়িত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কে বিলুপ্ত করতে হবে; ৮। গুমের প্রমান ধ্বংসের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে; ৯। ভুক্তভোগী ও তাদের পরিবারের দীর্ঘমেয়াদি ভোগান্তি বন্ধে ন্যায্য, স্বচ্ছ ও দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে; এবং ১০। আইসিপিপিইডি (ওঈচচঊউ) বাস্তবায়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার মান অনুযায়ী ফরেনসিক, আইনগত ও তদন্তে সক্ষমতা উন্নত করতে বাংলাদেশ সরকারের কারিগরি ব্যবস্থা উন্নত করা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার