ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

খুলনায় ট্রলি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৮:০২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৮:০২:৫০ অপরাহ্ন
খুলনায় ট্রলি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত খুলনায় ট্রলি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
খুলনার তেরখাদা উপজেলায় বালুবাহী ট্রলি ও বেকারিপণ্য বহনকারী একটি ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মফিজ মোল্লা (৩২) নামের এক চালক নিহত হয়েছেন।

তিনি গোপালগঞ্জ জেলার হরিদাশপুর গ্রামের বাসিন্দা।

শনিবার ৩০ আগস্ট ২০২৫ এর সকাল ৯টা ৩০ মিনিটের সময় তেরখাদা উপজেলার সদর ইউনিয়নের রামমাঝি রাজুর চা দোকানের কাছে তেরখাদা-কালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কালিয়া থেকে আসা একটি বালুবাহী ট্রলি এবং তেরখাদা থেকে কালিয়াগামী বেকারিপণ্য বোঝাই ইজিবাইকটি একে অপরকে সামনের দিকে আসা অবস্থায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় ইজিবাইকের চালক মফিজ মোল্লা গুরুতর আহত হন। দুর্ঘটনায় ট্রলির চালকও সামান্য আহত হন, তবে ইজিবাইকটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা আহত মফিজ মোল্লাকে তৎক্ষণাৎ তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরবর্তীতে দুপুর ১১টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রলি এবং ইজিবাইক ঘটনাস্থলে রাখা আছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ