ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

নিয়ামতপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৬:৪৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৬:৪৮:১৩ অপরাহ্ন
নিয়ামতপুরে  প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন নিয়ামতপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নওগাঁর নিয়ামতপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের  ছাত্রাবাস দখল শিরোনামে সংবাদ প্রকাশ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএনপি সংগঠনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ও সম্মানিত ব্যক্তির চরিত্র হননের উদ্দেশ্যে বক্তব্য প্রদানের 

 প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩ টায় উপজেলা সদরের নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের বোডিং মার্কেট ভবনে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন দোকান মালিকগন।

 "নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস দখল বিএনপি নেতার বিরুদ্ধে" এমন সংবাদ প্রকাশ ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত হয়ে সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি ডাঃ ছালেক চৌধুরীকে জড়িয়ে বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দোকান মালিকগণ।

দোকান মালিকের পক্ষে চপল চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, গতকাল চ্যানেল একাত্তরে অবৈধভাবে বিএনপি নেতার বিরুদ্ধে নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস দখলের যে সংবাদ প্রচার হয়েছে তা ভিত্তিহীন ও মিথ্যা। আমরা প্রধান শিক্ষকের মাধ্যমে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় দোকান বরাদ্দ নিয়েছি। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির  সকল কিছু এড়িয়ে গিয়ে হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরীর নামে মিথ্যাচার করেছেন। যা কোন গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হয়েছে। 

আব্দুল মালেক বলেন, দীর্ঘদিন ধরে ভবনটি পড়ে ছিল। এখন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আমরা দোকান ঘর বরাদ্দ নিয়েছি। কিন্তু তিনি (প্রধান শিক্ষক) কিভাবে এ ধরনের মন্তব্য করলেন তা আমাদের বোধগম্য হচ্ছে না। অথচ তাঁর ছেলের নামে দুটি ও কর্মচারীর নামে একটি দোকান ঘর বরাদ্দ নিয়েছেন।
এ সময় আরও বক্তব্য রাখেন আব্দুল গনি, আব্দুর রশিদ, আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ। 

প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির মুঠোফোনে বলেন, প্রকাশিত সংবাদ সঠিক নয়। সরকার পরিবর্তনের পর তৎকালীন ইউএনওর কাছে আলোচনা ও বিধি অনুযায়ী ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি