ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদারের আহ্বান রাহুলের বড়াইগ্রামে টিকটকারের মৃত্যু: দুর্ঘটনা, নাকি আড়ালে অন্য কোনো রহস্য? তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা মতিহারে এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেপ্তার দুই যাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগে উত্তেজনা, যাত্রীবাহী ট্রেন রেখে পালিয়েছে সব স্টাফ সাভারে পুলিশের সঙ্গে গোলাগুলির পর নারীকে জিম্মি করে পালালো ‘শুটার বাপ্পি’ মাদক কারবারিকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, চার পুলিশ কর্মকর্তা প্রত্যাহার সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়তে পারেন রোববার বা সোমবার কুষ্টিয়ায় পুকুরে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু কামান দাগা নয়, মশা মারতে এ বার ড্রোনের বহর নামালে শ্রীলঙ্কা সরকার কাটাখালি থানার চরখানপুর হঠাৎপাড়ায় ভারতীয় সিরাপসহ মাদক কারবারি আটক গুরুত্ব দিয়ে আলোচনা করছে ইরান, এখনই বড় হামলা নয় ট্রাম্প বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় আগে থেকেই ঠিক করা ছিল? বিতর্কে মুখ খুললেন মারামারি করা আর্জেন্টিনার সেই ফুটবলার জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ আইসিএমআরের ফ্যাটি লিভারের সমস্যা নির্মূল হবে, রোজ সকালে পান করুন কিছু ডিটক্স পানীয় যা-ই হয়ে যাক, মাঠে চুল বাঁধেন না স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া! প্রায় দেড় কোটি টাকার কর বাকি ছিল রাজেশ খন্নার বাড়ির, সলমন এগিয়ে এলে উল্টে তাঁর উপরেই চটে যান তারকা মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন সংসার বাঁচানোর, কিন্তু টলিপাড়ার আলোচিত যুগল নাকি এখন আলাদা থাকছেন? তেল পরিবহণে প্রণালী-নির্ভরতা কমাতে চায় পশ্চিম এশিয়ার দেশগুলি বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? নেপথ্যে বজ্রপাত?

বগুড়ায় হানিট্র‍্যাপের ফাঁদে ফেলে মুক্তিপণ দাবি: ডিবির জালে নারীসহ গ্রেপ্তার ৭

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০১:১৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০১:১৯:২৭ পূর্বাহ্ন
বগুড়ায় হানিট্র‍্যাপের ফাঁদে ফেলে মুক্তিপণ দাবি: ডিবির জালে নারীসহ গ্রেপ্তার ৭ বগুড়ায় হানিট্র‍্যাপের ফাঁদে ফেলে মুক্তিপণ দাবি: ডিবির জালে নারীসহ গ্রেপ্তার ৭
বগুড়ায় দুই ব্যক্তিকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে আলোচিত তুফান সরকারের ভাইসহ চক্রের ৭ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। বৃহস্পতিবার রাতে শহরের চকসূত্রাপুর রহমান ভিলার পঞ্চম তলার ফ্ল্যাট থেকে জিম্মিদের উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শহরের চেলোপাড়া এলাকার মহসিন কাজী সিজান, চকসূত্রাপুর চামড়া পট্টির তুফান সরকারের ভাই ওমর সরকার, কেয়া বেগম, আফসানা মিমি, কামরুন্নাহার অধোরা, এনামুল হোসেন ওরফে রায়হান ও নয়ন হোসেন। বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ডিবির ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার। পুলিশের এই কর্মকর্তা জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে বৃহস্পতিবার সকালে কেয়া প্রথমে ফোন করে ফজলুর রহমানকে বগুড়া শহরের তিনমাথা এলাকায় আসতে বলেন।

তিনি এলে কেয়া ও তার সহযোগীরা তাকে চকসূত্রাপুরের একটি ফ্ল্যাটে নিয়ে আটকে রাখে। কিছুক্ষণ পর তার এক সহযোগীকেও সেখানে ডেকে আটকিয়ে রাখা হয়।এরপর ভুক্তভোগীদের মারধর করে কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়া হয়। পরে তাদের উলঙ্গ করে ভিডিও ধারণ করে দাবি করা হয় আরো ৪ লাখ টাকা। এ ঘটনা ভুক্তভোগীদের পরিবার তাদের জানালে জেলা পুলিশ সুপার জেদান আল মুসার সার্বিক দিক নির্দেশনায় তারা অভিযান চালিয়ে অপহরণের শিকার ব্যক্তিদের উদ্ধারসহ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেন।

ইকবাল বাহার আরো জানায়, গ্রেপ্তারকৃতদের মাঝে মহসিন কাজী সিজান ও এনামুল হোসেন রায়হানের বিরুদ্ধে এর আগেরও ৬টি মামলা, আলোচিত ওমর সরকারের বিরুদ্ধে হত্যা, চুরি, মারামারি ও মাদকসহ ৬টি মামলা এবং নয়ন হোসেনের বিরুদ্ধে ১টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। ডিবি পুলিশের এই কর্মকর্তা সাধারণ মানুষদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এমন ক্ষেত্রে অনেকেই মান সম্মানের ভয়ে পুলিশের সহযোগিতা নিতে চায় না। তবে অন্যায়ের কাছে মাথা নত না করে যারা রুখে দাঁড়িয়েছে তারা প্রত্যেকেই ন্যায় বিচার পেয়েছে এবং দোষীরাও শাস্তির আওতায় এসেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী