ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

বড় পর্দায় কার সঙ্গে জুটি বাঁধছেন আয়েন্দ্রি

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০১:১৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০১:১৬:৩০ পূর্বাহ্ন
বড় পর্দায় কার সঙ্গে জুটি বাঁধছেন আয়েন্দ্রি বড় পর্দায় কার সঙ্গে জুটি বাঁধছেন আয়েন্দ্রি
ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এবার বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী আয়েন্দ্রি রায়। ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। সিংহভাগ সময়ে নেতিবাচক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। এবার নতুন চরিত্রে নতুন ভাবে ধরা দেবেন তিনি।

শুক্রবার নিজেই সোশাল মিডিয়ায় নিজের নতুন কাজ নিয়ে জানান অভিনেত্রী।

টলিউডে আয়েন্দ্রির প্রথম সিনেমার লুকে একটি ছবি তুলে পোস্ট করেন এদিন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লেখেন, ‘এই মাসেও আলাদা ধরনের কিছু কাজ করছি বরাবরের মতো।’ বলে রাখা ভালো পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবি ‘মন মানে না’তে দেখা যাবে আয়েন্দ্রিকে। ছবিতে অভিনয় করবেন সৌম্য মুখোপাধ্যায়, হিয়া চট্টোপাধ্যায় প্রম্যুখ। উল্লেখ্য শাশ্বতকন্যারও এটি ডেবিউ ছবি। ছবিতে রয়েছেন ছোট পর্দার আরও এক জনপ্রিয় অভিনেত্রী তিতিক্ষা দাস।

ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শুটিং। আগামী নভেম্বরে মুক্তি পাবে এই ছবি। কলকাতা-সহ দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় চলেছে ছবির শুটিং। ছবির শেষ দফার শুটিংয়ের কাজ সম্প্রতি শেষ হয়েছে শহরেই। উল্লেখ্য, এর আগে ওপার বাংলার ছবিতে আয়েন্দ্রি অভিনয় করলেও টলিউডে এটিই তাঁর প্রথম কাজ। আর এই কাজ নিয়ে যে অভিনেত্রী ইতিমধ্যেই বেশ উচ্ছ্বসিত তা তাঁর সোশাল মিডিয়া পোস্ট থেকেই পরিষ্কার। শুধু তাই নয় বাংলার পাশাপাশি হিন্দি টেলিভিশনেও কাজ শুরু করেছেন আয়েন্দ্রি। সব মিলিয়ে বলা যায় তিনি এখন বেশ ব্যস্ত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা