ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৫ রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা সমাপ্ত পুঠিয়ার একটি কলেজে এক শ্রেণিতে ১৫ জনের বিপরীতে উপস্থিত একজন ঢাকায় শুরু হচ্ছে ১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ ভারতে পাকিস্তানি ধারাবাহিক নিষিদ্ধের দাবি, মোদিকে চিঠি চলচ্চিত্রকর্মীদের মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা আইওয়ায় পাঁচ টন সিসাযুক্ত বিস্ফোরক ধ্বংস করল মার্কিন সেনাবাহিনী নতুন করোনা ভ্যারিয়েন্ট পিজে.২.১ ছড়িয়েছে ১৮ দেশে, বাড়ছে নজরদারি যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী শিশুদের ২টি করে স্পেসএক্স শেয়ার দেবেন ইলন মাস্ক তারাগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষার্থীর উপস্থিতি মাত্র একজন, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেফতার রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি রুপার গহনাসহ টাকা চুরি রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন লালপুরে হাইব্রিড ফুলকপি ‘ফুজিকো’ চাষে মাঠ দিবস অনুষ্ঠিত সিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবাসীর জীবনমান উন্নয়ন ও কল্যাণে মানবিক কাজ করছে বিজিবি -সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

কঙ্গনা রনৌত: রাজনীতি থেকে অভিনয়ে প্রত্যাবর্তন

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ১২:৫৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ১২:৫৫:৩৮ পূর্বাহ্ন
কঙ্গনা রনৌত: রাজনীতি থেকে অভিনয়ে প্রত্যাবর্তন কঙ্গনা রনৌত: রাজনীতি থেকে অভিনয়ে প্রত্যাবর্তন
কঙ্গনা রনৌত রাজনীতিতে যোগদানের পর থেকে অভিনয়ে ফেরার জল্পনা শুরু হয়েছে। তিনি নিজে ইঙ্গিত দিয়েছেন যে রাজনীতিতে যতটা কাজ করতে হয়, সে সম্পর্কে তাঁর ধারণা ছিল না। তাঁর সাম্প্রতিক ছবিগুলো বক্স অফিসে সফল না হলেও, তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই।

জানা যাচ্ছে, তিনি তাঁর সফল কিছু ছবির সিক্যুয়েল নিয়ে অভিনয়ে ফিরতে চলেছেন। চলতি বছরের নভেম্বরে 'কুইন ২' ছবির শুটিং শুরু হওয়ার কথা। চিত্রনাট্য তৈরি এবং লন্ডনে ছবির রেকি চলছে। ছবিটির শুটিং ভারত ও লন্ডনে হবে।

এছাড়াও, কঙ্গনা 'তনু ওয়েডস মনু' ছবির তৃতীয় অংশের জন্যও প্রস্তুতি নিচ্ছেন। 'তনু ওয়েডস মনু রিটার্নস' ছবিটিও বক্স অফিসে সফল হয়েছিল। ২০২৬ সালে এই ছবির তৃতীয় অংশের শুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে, যেখানে তাঁর বিপরীতে আবারও আর মাধবনকে দেখা যেতে পারে। তবে, এই বিষয়ে নির্মাতা বা কঙ্গনা কেউই এখনো মুখ খোলেননি।

২০২৪ সালে বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হওয়ার পর কঙ্গনা রাজনীতি নিয়ে তাঁর অভিজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান যে নালা পরিষ্কার করা বা রাস্তা সাফাইয়ের মতো সমস্যা নিয়ে মানুষ তাঁর কাছে আসছেন, যা তাঁর পছন্দ নয়।

রাজনীতির মাধ্যমে রোজগারের পরিমাণ নিয়েও তিনি অসন্তুষ্ট। তাঁর ধারণা ছিল রাজনীতিতে কম পরিশ্রম করতে হবে, কিন্তু পরে তিনি বুঝেছেন তাঁর ধারণা ভুল ছিল। কঙ্গনার এই মন্তব্যে নাকি বিজেপি শিবির অস্বস্তিতে পড়েছিল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা সমাপ্ত

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা সমাপ্ত