ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

পিস্তল মেরামত করতে গিয়ে সাব-ইন্সপেক্টর ওয়ারেশ আলী গুলিবিদ্ধ

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ১২:৪৭:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ১২:৪৭:১৫ পূর্বাহ্ন
পিস্তল মেরামত করতে গিয়ে সাব-ইন্সপেক্টর ওয়ারেশ আলী গুলিবিদ্ধ পিস্তল মেরামত করতে গিয়ে সাব-ইন্সপেক্টর ওয়ারেশ আলী গুলিবিদ্ধ
রাজশাহী নগরীর কাটাখালী থানায় পিস্তলের ফায়ারিং পিন 'মেরামত' করার সময় আকস্মিকভাবে গুলিবিদ্ধ হয়েছেন ওয়ারেশ আলী (৫০) নামে এক উপপরিদর্শক (এসআই)। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত এসআইকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই ওয়ারেশ আলী ৩০ বছরেরও বেশি সময় ধরে পুলিশ বাহিনীতে কর্মরত আছেন। কনস্টেবল হিসেবে কর্মজীবন শুরু করে তিনি সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং পরবর্তীতে উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি লাভ করেন। অস্ত্র চালনায় তার দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও, এটি একটি দুর্ঘটনা ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গুলিটি তার পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে।

কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়ারেশ আলীর নামে ইস্যু করা পিস্তলটির ফায়ারিং পিনে সমস্যা দেখা দিয়েছিল। তিনি সেটি নিজেই মেরামতের চেষ্টা করছিলেন। এই সময় দুর্ঘটনাবশত ট্রিগারে চাপ লেগে গুলিটি বেরিয়ে যায়।

ওসি আরও বলেন, "গুলিটি হাঁটুর ওপরে লেগে পায়ের এক পাশের মাংস ভেদ করে বেরিয়ে গেছে। এর ফলে তিনি ঝুঁকিমুক্ত আছেন। যদি এমন না হতো, তবে বড় ধরনের ক্ষতি হতে পারতো।

ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে এর নিষ্পত্তি করা হবে বলেও জানান ওসি। বর্তমানে ওয়ারেশ আলী শঙ্কামুক্ত আছেন এবং তার চিকিৎসা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার