ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

ডিবি পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ দুই ইজিবাইক আরোহী নিহত

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ১২:৩৭:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ১২:৩৭:১০ পূর্বাহ্ন
ডিবি পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ দুই ইজিবাইক আরোহী নিহত ডিবি পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ দুই ইজিবাইক আরোহী নিহত
পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড ডাংগাপাড়া এলাকায় ডিবি পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ দুই ইজিবাইক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকের আরও তিনজন।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার পর পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে দুর্ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর পরেই ক্ষুব্ধ জনতা প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

 নিহতরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার জগদল গোয়ালপাড়া এলাকার আব্দুস সালামের সাত বছর বয়সী ছেলে ইয়াসিন আলী এবং অমরখানা বালিয়াডাঙ্গী এলাকার লুৎফর রহমানের ৫৫ বছর বয়সী ছেলে আহমদ আলী।
 
আহতরা হলেন- চৈতন্যপাড়া এলাকার ইজিবাইক চালক শরিফুল ইসলাম (৪৫), নিহত শিশু ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০) এবং কাজীরহাট এলাকার প্রিয়া আক্তার (১৭)। তাদের মধ্যে শরিফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
 
আরও পড়ুন: পঞ্চগড়ে যুবকের মরদেহ উদ্ধার, বড় ভাইসহ পুলিশ হেফাজতে ২
 
স্থানীয়রা জানান, একটি ইজিবাইক পঞ্চগড় জেলা শহর থেকে জগদল বাজারের দিকে যাচ্ছিল। হেলিপ্যাড ডাংগাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ডিবি পুলিশের একটি মাইক্রোবাস একই লেনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।
 
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু ইয়াসিন ও আহমদ আলীকে মৃত ঘোষণা করেন।
 
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক মাইক্রোবাস ও ট্রাকটিকে আটক করে এবং প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. শামসুল আরেফিন সময় সংবাদকে বলেন, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে ৫ জনকে আনা হয়। এর মধ্যে ২ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। ঘটনায় আহতদের আমরা চিকিৎসা দিয়ে একজনকে রংপুরে রেফার করেছি।
 
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল সড়ক দুর্ঘটনায় ২ জনের নিহতের বিষয়টি নিশ্চিত করে সময় সংবাদকে বলেন, এ ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণ করাসহ ঘটনার তদন্ত চলছে।
 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ