ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমানের হাত থেকে ঐশ্বর্যকে বাঁচাতে নিয়োগ করা হয়েছিল দেহরক্ষী সুখবর দিলেন সালমান, ফিরছে চুলবুল পাণ্ডে বেশি সন্তান নেওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে কারোলিন লিভিট নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে কাঁদছে কৃষক রাণীশংকৈলে শীত আসার আগেই ৫০০ দুস্থ মানুষের গায়ে উষ্ণতার চাদর রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত সিংড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন প্রায় ২ হাজার রোগী চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলায় গ্রেফতার ৩ নাচোলে সার পাচারে জড়িত ডিলারেরা ধরাছোঁয়ার বাইরে রাণীশংকৈলে নাশকতা মামলায় গ্রেপ্তার-৩ নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি সুইটের মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ ডিপ্লোমা প্রকৌশলীদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড রাজশাহীর প্রচারে কনটেন্ট ক্রিয়েটরদের আহ্বান রিটনের খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করে: ভূমিমন্ত্রী মিনু পাগলা মসজিদের দানবাক্সে মিললো স্বর্ণের চামচ ও বাটি বগুড়ায় টানা বৃষ্টিতে হেলে পড়েছে কৃষকের কষ্টে ফলানো ফসল আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি

নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ১২:২৯:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ১২:২৯:২১ পূর্বাহ্ন
নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে বাংলামোটর মোড়ে দলীয় কার্যালয়ের সামনে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। নুরুল হক নুরকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা আখ্যা দিয়ে মিছিল করে এনসিপি নেতাকর্মীরা।

ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে নুরের রক্ত বৃথা যেতে দিব না বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, 'শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যে পরিকল্পনা আমি ১১ মার্চ প্রকাশ করে দিই। সেই প্ল্যান ভেস্তে গেলেও ওরা থামেনি। সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে।

ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই। এখন যদি আমরা নুরুল হক নূরের উপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ না করতে পারি, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত না করতে পারি, তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মত রক্তাক্ত হয়ে যাবে। নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না।ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না।'

এর আগে রাত ৯টার দিকে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেন, 'আমরা পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় হঠাৎ করেই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর হামলা চালায়। নুর ভাই মারাত্মকভাবে আহত হয়েছেন, তাকে হাসপাতালে নেয়া হয়েছে।'

এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার