ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

কেন নিজে সন্তান নেননি, জানালেন সানি লিওন

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০৭:১৬:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০৭:১৬:১৯ অপরাহ্ন
কেন নিজে সন্তান নেননি, জানালেন সানি লিওন কেন নিজে সন্তান নেননি, জানালেন সানি লিওন
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন একসময় পর্নো তারকা হিসাবে পরিচিত ছিলেন। পরে বলিউড ইন্ডাস্ট্রিতে সিনেমায় জড়িয়ে তারকাখ্যাতি লাভ করেন। বৈবাহিক জীবনে সানি লিওন তিন সন্তানের মা। এক সাক্ষাৎকারে মা হওয়ার কথা জানালেন অভিনেত্রী।

যদিও প্রথম কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন সানি। পরের দুই সন্তানকে সারোগেসির মাধ্যমে জন্ম দিয়েছেন। সেই দুই সন্তানের সারোগেট মা এখন ঠিক কেমন আছেন? নিজে কেন সন্তানধারণ করেননি, সেই কারণও প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের পডকাস্টে এ কথা জানালেন সানি লিওন। তাদের সঙ্গে ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ কিরণ কোয়েলহো। তিনিও নারীদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলেছেন এ পডকাস্টে।

অভিনেত্রী বর্তমানে তিন সন্তানের মা। প্রথম সন্তান নিশাকে দত্তক নিয়েছিলেন। তার পরে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় যমজ সন্তান— নোয়া ও অ্যাশর। সারোগেট মাকে নাকি বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন সানি। সেই টাকায় ওই নারী একটি বিরাট বাড়ি কেনেন। এমনকি ওই টাকা দিয়েই ধুমধাম করে বিয়েও করেন তিনি।

সোহার সেই পডকাস্টের ঝলক ইতোমধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে। সেখানে সোহা বলেন, আজকের পর্বে আমরা বিভিন্নভাবে বাবা-মা হয়ে ওঠার পদ্ধতি নিয়ে আলোচনা করব। এক সন্তান দত্তক নেওয়ার পর কেন সারোগেসির পথই বেছে নিয়েছিলেন অভিনেত্রী,  সানি কি নিজে সন্তানধারণ করতে চাননি?

এমন প্রশ্নের উত্তরে সঙ্গে সঙ্গে সানি লিওন বলেন, আমি সব সময়ে সন্তান দত্তক নিতে চেয়েছিলাম। তিনি আরও বলেন, সারোগেট মাকে তারা সাপ্তাহিকভাবে অর্থ দিতেন। সেই টাকার অঙ্ক এতটাই বড় ছিল যে, একটি বাড়ি পর্যন্ত কিনে ফেলেন তিনি।

উল্লেখ্য, এর আগে ২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেছিলেন সানি লিওন। তখনো তারা পর্নো ছবির দুনিয়ায় ছিলেন। ২০১৭ সালে তারা কন্যা দত্তক নেন এবং ২০১৮ সালে জন্ম হয় নোয়া ও অ্যাশরের।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার