ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

প্রেমে পড়েছেন পরীমনি, প্রেমিক কে?

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০৭:১৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০৭:১৩:৪২ অপরাহ্ন
প্রেমে পড়েছেন পরীমনি, প্রেমিক কে? প্রেমে পড়েছেন পরীমনি, প্রেমিক কে?
ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি ফের নতুন করে প্রেমের গুঞ্জনে শিরোনামে এসেছেন। কয়েক মাস আগেই সংগীতশিল্পী শেখ সাদীর সঙ্গে তার সম্পর্কের কথা শোনা গিয়েছিল। এমনকি পরীমনির এক মামলায় জামিনদার হিসেবেও দেখা গিয়েছিল সাদীকে। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি—এমনটিই শোনা যায়।

কিন্তু গেল ১০ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ছেলে পুণ্যের জন্মদিনের অনুষ্ঠানে আবারও দেখা গেল গায়ক সাদীকে। এরপর থেকেই ফের তাদের সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও এ বিষয়ে পরীমনি কিংবা সাদী—দুজনের কেউই মুখ খোলেননি।

তবে মাসের শেষ সপ্তাহে এসে নিজেই যেন ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিলেন পরীমনি। শুক্রবার দুপুরে ফেসবুকে সানগ্লাস পরা একটি ছবি পোস্ট করেন তিনি। এলোমেলো চুলে স্নিগ্ধ রূপে হাজির এই নায়িকা ছবির ক্যাপশনে লেখেন, ‘এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।’

এরপর থেকেই শুরু হয়েছে ভক্তদের নানা মন্তব্য। কেউ লিখেছেন—‘কে সে?’, কেউবা জানতে চেয়েছেন—‘পরবর্তী প্রেমিক তাহলে কে?’ আবার কেউ লিখেছেন—‘ভালোবাসাই শক্তি।’ কারও কারও মন্তব্যে ভক্তদের অভিমানও ফুটে উঠেছে—‘আমার ভালোবাসা, যখন তোমাকে দেখি তখন অন্তর পুড়ে যায়।’ এমনকি কেউ মজা করে লিখেছেন—‘সাদী আউট, নিউ ইন।’

প্রেমের সম্পর্কে জড়ানো এবং সেই সম্পর্ক নিয়ে খোলামেলা থাকতে পরীমনি বরাবরের মতোই স্পষ্টভাষী। কাজের ফাঁকে ঘুরতে বেরোনো কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানো—সবকিছুই তিনি শেয়ার করতে পছন্দ করেন। বছরের শুরুতে গায়ক শেখ সাদীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট, যা তাদের একাধিক পোস্ট ও ভিডিওতেই পরিষ্কার হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক