ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: ফারুক

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০৬:৪৮:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০৬:৪৮:৪৫ অপরাহ্ন
ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: ফারুক ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: ফারুক
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবে না।

শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল।

জয়নুল আবদিন ফারুক বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজও বাংলাদেশের বিরোধিতা করছে। অতএব, তাদের থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না।

তিনি বলেন, ছাত্র জনতা তথা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে গণঅভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষা ছিল দ্রুত দেশে সুষ্ঠু ও অবাধ একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে, গণতন্ত্র ফিরে পাবে, বাক স্বাধীনতা ফিরে পাবে কিন্তু আমরা আজ তার উল্টাটা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন রূপে। ফ্যাসিবাদের দোসররা নামে-বেনামে দেশকে অস্থিতিশীল করার জন্য এবং নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই যত দ্রুত জাতীয় নির্বাচন হবে জাতির জন্য মঙ্গল।

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে। কারণ দেশ স্বাধীনের পরে আজও দেশের গণতন্ত্র, জনগণের ভোটের অধিকার নিয়ে তারা ছিনিমিনি করছে। অবিলম্বে জাতির কাছে ৭১ এর ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।

সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে এবং কালাম ফয়েজী সঞ্চালনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ সংবাদপত্র এডিটর অ্যাসোসিয়েশন চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি