ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

সড়কে গাছ ফেলে মাইক্রোবাসে ডাকাতি, আতঙ্কে স্থানীয়রা

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০৬:৩৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০৬:৩৩:৩৬ অপরাহ্ন
সড়কে গাছ ফেলে মাইক্রোবাসে ডাকাতি, আতঙ্কে স্থানীয়রা সড়কে গাছ ফেলে মাইক্রোবাসে ডাকাতি, আতঙ্কে স্থানীয়রা
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়কে গাছ ফেলে একাধিক মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, দেশীয় অস্ত্রসজ্জিত প্রায় ১৫ সদস্যের একটি ডাকাত দল ওই সড়কে গাছ ফেলে পথরোধ করে। এরপর একে একে তিনটি মাইক্রোবাস থামিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।

ডাকাতির শিকার চালকদের একজন, তাড়াশ পৌর শহরের কোহিত তেঁতুলিয়ার বাসিন্দা মো. জহুরুল ইসলাম বলেন, বগুড়া থেকে ফেরার পথে বেড়খালিতে দেখি সামনে ডাকাতি হচ্ছে। আমি দ্রুত গাড়ি ঘোরাতে গেলে রাস্তার নিচ থেকে দুজন ডাকাত বেরিয়ে এসে দেশীয় অস্ত্র নিয়ে আমাকে ধাওয়া করে। কোনোভাবে জান নিয়ে পালাতে সক্ষম হই।

স্থানীয়রা জানিয়েছেন, রানীরহাট আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরেই ডাকাতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। তবে নিয়মিত টহল না থাকায় এসব অপরাধ কার্যত বন্ধ করা যাচ্ছে না।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ডাকাতরা পালিয়ে যায়। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুব শিগগিরই ডাকাত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা